গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান, এমপি আজ জাতীয় সংসদে সংসদ সদস্যদের উত্থাপিত বিভিন্ন প্রশ্নের জবাব প্রদান করেন।
আজ বুধবার (০২ সেপ্টেম্বর ২০২৬) বিকেল সাড়ে ৩টায় জাতীয় সংসদ ভবনে বাংলাদেশ জাতীয় সংসদের ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের তৃতীয় কার্যদিবসের কার্যক্রম শুরু হয়। অধিবেশনে সভাপতিত্ব করেন জাতীয় সংসদের মাননীয় স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, এমপি।
অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্যদের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান। এ সময় তিনি সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড, চলমান প্রকল্প এবং জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে সরকারের অবস্থান ও কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরেন।
এদিন সংসদের কার্যসূচি অনুযায়ী অন্যান্য নির্ধারিত কার্যক্রমও সম্পন্ন হয়।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
