ঢাকা, ৯ নভেম্বর ২০২৬, সোমবার, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকা-ময়মনসিংহ ট্রেন রুটে চলাচল বন্ধ

সারাদেশ | কাজী মোহাম্মদ মোস্তফা। ময়মনসিংহ প্রতিনিধি।

(১ মাস আগে) ১৪ সেপ্টেম্বর ২০২৬, সোমবার, ৫:৪৪ পূর্বাহ্ন

banglahour

 

ময়মনসিংহের গফরগাঁওয়ে মালবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ায় ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

আজ (রোববার) বিকেল সোয়া পাঁচটার দিকে দক্ষিণ গফরগাঁওয়ের গোলাবাড়ি নামক স্থানে এই ঘটনা ঘটে।

ময়মনসিংহ রেলওয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা মালবাহী ট্রেনটি কাওরাইদ ও মশাখালী স্টেশনের মাঝামাঝি গোলাবাড়ী নামক এলাকায় পৌঁছলে ট্রেনের এক বগি লাইনচ্যুত হয়। এতে ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

উদ্ধারকারী রিলিফ ট্রেন যেতে দেরি হচ্ছে। রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌছালে উদ্ধার কাজ শুরু হবে বলে জানান তিনি।

এ ঘটনায় ঢাকাগামী তিস্তা এক্সপ্রেস ময়মনসিংহ  স্টেশনে ও দেওয়ানগঞ্জ কমিউটার আউলিয়া নগর দাঁড়িয়ে আছে বলে জানা যায়।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম