ঢাকা, ২৬ অক্টোবর ২০২৬, সোমবার, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

সিটি নির্বাচনগুলোতে যোগ্য দক্ষ ও আল্লাহভীরু মেয়র নির্বাচিত করুন- মাওলানা ইউনুছ

রাজনীতি | নিজস্ব প্রতিবেদক

(৩ বছর আগে) ৪ মে ২০২৩, বৃহস্পতিবার, ৬:০২ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৬:০২ অপরাহ্ন

banglahour

ঢাকা: ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ বলেছেন, চলমান দেশের পাঁচ সিটি কর্পোরেশন নির্বাচনে দুর্নীতিবাজদেরকে প্রত্যাখান করে যোগ্য দক্ষ ও আল্লাহভীরু মেয়র নির্বাচিত করতে হবে। 

আজ বৃহস্পতিবার (৪ এপ্রিল) পুরানা পল্টনস্থ সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর নির্বাচন পরিচালনা কমিটির এ সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

এ সময় উপস্থিত ছিলেন দলের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন, অধ্যাপক মাহবুবুর রহমান, যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, সহকারি মহাসচিব  মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, কৃষিবিদ আফতাব উদ্দিন, মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, মাওলানা লোকমান হোসাইন জাফরী, আলহাজ্ব হারুন অর রশিদ, আলহাজ্ব আব্দুর রহমান, এডভোকেট শওকত আলী হাওলাদার, বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, জিএম রুহুল আমীন, আবুল কালাম আজাদ, মুফতী দেলাওয়ার হোসাইন সাকী, অধ্যাপক নাসির উদ্দিন খান, কেএম বেলাল হোসেন প্রমুখ।

নেতৃবৃন্দ বলেন, জনগণ তাঁদের ওপর আস্থা রাখতে পারছে না। ফলে দুঃশাসন প্রলম্বিত হচ্ছে। সরকারের ব্যর্থতা, দুর্নীতি ও অপশাসনের কারণে রাষ্ট্রের প্রতিটি প্রতিষ্ঠান অকার্যকর হয়ে পড়েছে। এটা দেশকে আবারও দুর্নীতিবাজদের শোষণের কালো অধ্যায়ে নিয়ে যাবে। 

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম