ঢাকা, ২৪ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

জাতীয় ভোক্তা অধিকার ঠাকুরগাঁওয়ে ৬ প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা

সারাদেশ | এমদাদুল ইসলাম ভূট্টো। ঠাকুরগাঁও প্রতিনিধি।

(৩৬ মিনিট আগে) ২৪ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার, ৬:৫৭ অপরাহ্ন

banglahour


 

ঠাকুরগাঁও প্রতিনিধ: জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ঠাকুরগাঁও সদর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৫ টি বীজ ও কীটনাশ দোকান এবং একটি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের মালিককে ২৫ হাজার টাকা জরিমানা করেছে।


বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে ঠাকুরগাঁও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক এ.এস.এম. মাসুম-উদ-দৌলা বিষয়টি নিশ্চিত করেন।


তিনি জানান, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত সদর উপজেলার পুরাতন বাসস্ট্যান্ড গড়েয়া সড়কের ইজাব মার্কেট ও কালিতলা বাজারে অভিযান চালিয়ে ৫ টি বীজ ও কীটনাশক দোকানের মালিকদের ১৫ হাজার টাকা এবং সাস্থ্যসেবা প্রদানে ভুল প্রচার ও ত্রুটির কারণে  একটি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 
এছাড়াও ভেজাল বীজ ও কীটনাশক বিক্রয় বন্ধ, ন্যয্যমূল্যে সার বিক্রয় নিশ্চিত এবং লাইসেন্স গ্রহণ করে ব্যবসা পরিচালনার বিষয়ে গুরুত্বআরোপ করাসহ মুদিখানা দোকান গুলোকে মূল্য তালিকা প্রদর্শনের নির্দেশনা প্রদান করা হয়। 
ঠাকুরগাঁও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক এ.এস.এম. মাসুম-উদ-দৌলা জানান জনস্বার্থে অভিযান কার্যক্রম চলমান থাকবে। অভিযানকালে বীজ প্রত্যায়ন অফিসার তাপস কুমার ও জেলা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যগণ উপস্থিত ছিলেন ।
 

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম