ঢাকা, ২৫ সেপ্টেম্বর ২০২৬, শুক্রবার, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

চট্টগ্রামে এআই ও অটোমেশন প্রযুক্তি নিয়ে জ্যাক মেশিনারির আয়োজন

সারাদেশ | শাহরিয়ার রহমান । স্টাফ রিপোর্টার

(২৫ মিনিট আগে) ২৫ সেপ্টেম্বর ২০২৬, শুক্রবার, ৫:০১ অপরাহ্ন

banglahour

চট্টগ্রামে পোশাক শিল্পে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), অটোমেশন ও স্মার্ট ম্যানুফ্যাকচারিং প্রযুক্তির ব্যবহার তুলে ধরতে শুরু হয়েছে ‘এআই-এমপাওয়ার্ড স্মার্টলিংক: নেক্সটজেন সেলাই অ্যান্ড অটোমেশন ২০২৬’ শীর্ষক আয়োজন।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) চট্টগ্রামের রেডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউতে জ্যাক মেশিনারি এফএম টিমের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আয়োজনে পোশাক শিল্পের জন্য আধুনিক বিভিন্ন প্রযুক্তি ও মেশিনারি প্রদর্শন করা হচ্ছে। এর মধ্যে রয়েছে উরুস-২ ওভারলক সেলাই মেশিন, এআই-চালিত আই-টু সেলাই মেশিন এবং আধুনিক স্বয়ংক্রিয় কাটিং রুম সলিউশন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম। জ্যাক টেকনোলজি কোম্পানির বাংলাদেশ অঞ্চলের চেয়ারম্যান ডিউক স্বাগত বক্তব্য দেন। এফএম টিমের পরিচালক ফজলে মেহরাব সূর্য জ্যাকের নতুন প্রযুক্তি নিয়ে উপস্থাপনা করেন। এছাড়া বুলমারের বিপণন পরিচালক লিও আধুনিক স্বয়ংক্রিয় কাটিং প্রযুক্তি নিয়ে আলোচনা করেন।

অনুষ্ঠানে পোশাক শিল্পের উদ্যোক্তা ও প্রতিনিধিরা প্রযুক্তিনির্ভর উৎপাদন ব্যবস্থা, অটোমেশন এবং বাংলাদেশের তৈরি পোশাক খাতের ভবিষ্যৎ নিয়ে মতবিনিময় করেন।

আয়োজকরা জানান, একই স্থানে দুই দিনব্যাপী মেশিনারি প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। এতে পোশাক শিল্পের উদ্যোক্তা ও সংশ্লিষ্টরা সর্বাধুনিক মেশিনারি ও প্রযুক্তি সরাসরি দেখার সুযোগ পাবেন।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম