ঢাকা, ২৫ সেপ্টেম্বর ২০২৬, শুক্রবার, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

শিবগঞ্জে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ গ্রেপ্তার ২

সারাদেশ | মো আশরাফুল ইসলাম। চাঁপাইনবাবগঞ্জ।

(২৫ মিনিট আগে) ২৫ সেপ্টেম্বর ২০২৬, শুক্রবার, ৭:০৮ অপরাহ্ন

banglahour

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও পাঁচ রাউন্ড গুলিসহ রফিকুল ইসলাম (৩৩) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় তার সহযোগী রুবেল ওরফে ডলারকেও আটক করা হয়েছে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুর ২টা ৫৫ মিনিটের দিকে উপজেলার মানাকশা ইউনিয়নের সাহাপাড়া বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শিবগঞ্জ থানার একটি দল সাহাপাড়া বাজারের মোবাইল টাওয়ারের পশ্চিম পাশে মোস্তফা মার্কেটের পেছনে এবং সাহাপাড়া প্রি-ক্যাডেট স্কুলের পূর্ব পাশে অভিযান পরিচালনা করে। এ সময় রফিকুল ইসলামের কোমর থেকে যুক্তরাষ্ট্রে তৈরি একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

গ্রেপ্তার রফিকুল ইসলাম উপজেলার তারাপুর পণ্ডিতপাড়া এলাকার মৃত আফসার আলীর ছেলে। অপর আটক রুবেল ওরফে ডলার তারাপুর মোড়লপাড়া এলাকার জাহাঙ্গীরের ছেলে।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমানের নেতৃত্বে অভিযানে সাব-ইন্সপেক্টর হরেন্দ্রনাথ দেবদাস, এএসআই মো. রেজাউল করিমসহ পুলিশের অন্যান্য সদস্যরা অংশ নেন।

পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের নির্দেশনায় অস্ত্র ও মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম