ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং মশাবাহিত রোগ নিয়ন্ত্রণে নগরবাসীকে সচেতন করতে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের উদ্যোগে সাইকেল র্যালি অনুষ্ঠিত হয়েছে।
আজ (শনিবার) সকালে নগরীর শিল্পাচার্য জয়নুল আবেদীন সংগ্রহশালার সামনে থেকে র্যালিটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র্যালির উদ্বোধন করেন সিটি কর্পোরেশন প্রশাসক মো. রুকুনোজ্জামান সরকার রোকন।
এসময় বিভাগীয় কমিশনার এস.এম. হুমায়ুন কবির সরকার, জেলা প্রশাসক মো. সাইফুর রহমানসহ প্রশাসন ও সিটি কর্পোরেশনের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
সচেতনতা র্যালিতে প্রায় পাঁচ শতাধিক সাইকেলিস্ট অংশ নেন। এসময় সিটি প্রশাসক বলেন, ডেঙ্গু একটি মারাত্মক মশাবাহিত রোগ হলেও জনসচেতনতা ও সম্মিলিত উদ্যোগের মাধ্যমে এটি প্রতিরোধ করা সম্ভব।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
