কলকাতার কণ্ঠশিল্পী রূপঙ্কর বাগচী ও ঢাকার জয় শাহরিয়ারের দ্বৈত অ্যালবাম 'গানের পথে দেখা' প্রকাশিত হয়েছে।
আজব রেকর্ডস এর ব্যানারে এই অ্যালবামে গান রয়েছে আটটি। সবগুলো গানের সুর করেছেন জয় শাহরিয়ার।
দুই শিল্পী মিলিয়ে অ্যালবামে চারটি করে গান গেয়েছেন। গানগুলোর কথা লিখেছেন কবির বকুল, সোমেশ্বর অলি, মাহমুদ মানজুর, ইশতিয়াক আহমেদ ও মারুফ হাসান ও জয় শাহরিয়ার।
গানগুলো হল- 'নেই যে প্রয়োজন', 'কেমন করে', 'আয় ফিরে', 'ষোলো আনাই মিছে', 'কেমন আছো তুমি', ' অসুখ,, 'তুমি',' ভালো আছি'।
আজব রেকর্ডস-এর ইউটিউব চ্যানেল ছাড়াও স্পটিফাই, আই টিউন্স, ডিজার, স্বাধীন মিউজিকসহ বিশ্বের সবকটি ডিজিটাল স্ট্রিমিং প্ল্যাটফর্মে অ্যালবামটি শুনতে পাওয়া যাচ্ছে।
এই অ্যালবাম নিয়ে রূপঙ্কর বলেন, "আমাদের বিভিন্ন সময়ে করা গানগুলো একটি অ্যালবাম আকারে প্রকাশের খবরে আমি আনন্দিত। আশা করি শ্রোতাদের ভালো লাগবে গানগুলো।"
জয় শাহরিয়ার বলেন," রূপঙ্করদা আমার খুব প্রিয় শিল্পী। নিঃসন্দেহে এই অ্যালবাম আমার সংগীতজীবনের অন্যতম প্রাপ্তি।"

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
