ঢাকা, ৯ নভেম্বর ২০২৬, সোমবার, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

হিজলায় সেনাবাহিনীতে যোগদানে শিক্ষার্থীদের উৎসাহিতকরণ সভা

সারাদেশ | মো সেলিম রাড়ী। বরিশাল হিজলা প্রতিনিধি।

(১ মাস আগে) ২৮ সেপ্টেম্বর ২০২৬, সোমবার, ৮:৩৭ অপরাহ্ন

banglahour


বরিশালের হিজলা সরকারি কলেজ শিক্ষার্থীদের, বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদানে উৎসাহিত করতে সচেতনতামূলক ও উৎসাহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।


সোমবার  সকাল ১১ টায় হিজলা সরকারি কলেজের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। এতে বিভিন্ন শ্রেণির শিক্ষার্থী, শিক্ষক অংশগ্রহণ করেন।

উৎসাহিত করন সভায় ক্যাপ্টেন তামিম বলেন বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন কার্যক্রম, দেশের প্রতি দায়িত্ব ও কর্তব্য, শৃঙ্খলাবোধ এবং সেনাবাহিনীতে যোগদানের সুযোগ-সুবিধা সম্পর্কে শিক্ষার্থীদের ধারণা দেন। পাশাপাশি সেনাবাহিনীতে নিয়োগের ক্ষেত্রে প্রয়োজনীয় যোগ্যতা, শারীরিক সক্ষমতা, শিক্ষাগত যোগ্যতা ও প্রস্তুতির বিভিন্ন দিক তুলে ধরা হয়।


এছাড়াও দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। দেশসেবার মহান ব্রত নিয়ে তরুণ প্রজন্মকে সুশৃঙ্খল ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে সেনাবাহিনীতে যোগদানের সুযোগ সম্পর্কে শিক্ষার্থীদের সচেতন হওয়া প্রয়োজন।


সভায় শিক্ষার্থীরা সেনাবাহিনীতে যোগদানের নিয়োগ প্রক্রিয়া, প্রশিক্ষণ ও কর্মজীবন সম্পর্কে বিভিন্ন প্রশ্ন করেন। তখন ক্যাপ্টেন তামিম শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং ভবিষ্যতে দেশসেবায় নিজেদের প্রস্তুত করার আহ্বান জানান।
এছাড়াও উপস্থিত ছিলেন সেনাবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট  অফিসার ফয়জুল ইসলাম।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম