ঢাকা, ৯ নভেম্বর ২০২৬, সোমবার, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

ভৈরবে গাছ থেকে হাত - পা বাধা প্রবাসীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সারাদেশ | এম এ হালিম। ভৈরব প্রতিনিধি।

(১ মাস আগে) ২৯ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার, ১:১৭ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১:২০ অপরাহ্ন

banglahour

আজ মঙ্গলবার সকালে  ভৈরবে কালিকাপ্রসাদ নয়াহাটি গ্রামে নিজ বাড়ির পাশে জাম গাছ থেকে হাত - পা বাধা প্রবাসীর ঝুলন্ত  মরদেহ উদ্ধার করেছে পুলিশ । নিহত রোকনুজ্জামান (২৪)  সাত্তার মিয়ার পুত্র বলে জানাগেছে। মরদেহের সুরতহাল তৈরি করে ময়না তদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ । এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে । নিহতের ভাই  রুবেল ও রাসেল মিয়া সহ পরিবারের সদস্যরা জানান, নিহত রোকনুজ্জামান বিগত ৩ বছর আগে সিঙ্গাপুরে যান।

সেখানে একটি কোম্পানিতে চাকরি করতেন তিনি । গত ১ মাস আগে ২ মাসের ছুটি নিয়ে নিজ বাড়িতে আসেন। সোমবার রাতে খাওয়া - দাওয়া শেষে নিজ ঘরে ঘুমাচ্ছিলেন। রাত আনুমানিক ১ টার দিকে  তাকে মোবাইল ফোনে কল করে ঘর থেকে ডেকে নেন। পরে ভোরে  গরুর ঘাস কাটার জন্য রুবেল মিয়া ঘর থেকে বের হয়ে বাড়ির পাশে জাম গাছে হাত - পা বাধা অবস্থায় রোকনুজ্জামানের মরদেহ ঝুলতে দেখেন। পরে খবর পেয়ে সহকারী পুলিশ সুপার আবু মুসা শেখ, অফিসার ইনচার্জ মোঃ মাহবুবুর রহমান সহ পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে । 


ভক্সপপঃ নিহতের ভাই   ২ জন। 
সিংকঃ এ বিষয়ে ভৈরব থানার অফিসার ইনচার্জ মোঃ মাহবুবুর রহমান জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছেন। তবে মৃত্যুর কারন নির্ণয়ের চেষ্টা করছেন।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম