ঢাকা, ৩০ সেপ্টেম্বর ২০২৬, বুধবার, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

মেধা বিকাশ ও শিক্ষামুখী কার্যক্রমে ছাত্রদল কাজ করছে- এমপি এমরান আহমদ চৌধুরী

সারাদেশ | বিলকিস সুমি। ব্যুরো প্রধান। সিলেট।

(১০ ঘন্টা আগে) ২৯ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার, ৫:০৬ অপরাহ্ন

banglahour

সিলেট-৬ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ‍্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন- ছাত্রদলের আয়োজিত এই নবীনবরণ ও কুইজ প্রতিযোগিতা প্রমাণ করে যে, এই সংগঠনটি কেবল রাজনৈতিক কর্মকাণ্ডেই সীমাবদ্ধ নয়; বরং সাধারণ শিক্ষার্থীদের মেধা বিকাশ ও শিক্ষামুখী করে তুলতে তারা সমানভাবে আন্তরিক ও সচেষ্ট।


বিয়ানীবাজার সরকারি কলেজ ছাত্রদলের পক্ষ থেকে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির নবীন ছাত্র-ছাত্রীদের বরণ করে নিতে আয়োজিত ‘নবীনবরণ ও কুইজ প্রতিযোগিতা’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।  সকালে বিয়ানীবাজার সরকারি কলেজ অডিটোরিয়ামে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 
​সংগঠনের সভাপতি রহিম হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রায়হান আহমদের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন বিয়ানীবাজার উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহবায়ক এনামুল ইসলাম, সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আহসান জামিল ও সাইদুর ইসলাম আলমগীর, সহ-সাংগঠনিক সম্পাদক রিদওয়ান আহমদ ও আকতার হোসেন লিমন এবং বিয়ানীবাজার উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ইমরান চৌধুরী ইমন।


​এছাড়া অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিয়ানীবাজার সরকারি কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক মাবিয়া আলম রুহান, কলেজ ছাত্রদল নেতা সাইদ আহমদ ও সামি আহমদ।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কলেজ ছাত্রদলের সিনিয়র সহসভাপতি ইয়াসমিন আরাফাত, সাংগঠনিক সম্পাদক আবিদুর রহমান রেদোয়ান এবং যুগ্ম সম্পাদক মৃদুল হোসেন সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।


অনুষ্ঠান শেষে কুইজ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।
এদিকে এমপি এমরান আহমদ চৌধুরী বিকেলে ৪৭ কোটি টাকা ব্যয়ে বিয়ানীবাজার-সারপার বাজার-গজুকাটা রাস্তার চলমান উন্নয়নকাজ পরিদর্শন করেন।


পরিদর্শনকালে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবিবা মজুমদার, উপজেলা প্রকৌশলী দিপক কুমার দাশ, পৌর বিএনপির সভাপতি মিজানুর রহমান রুমেল, উপজেলা বিএনপির সহ সভাপতি আব্দুস সবুর ও আব্দুল কুদ্দুস, উপজেলা ছাত্রদলের আহবায়ক এনাম উদ্দিন ও পৌর ছাত্রদলের আহবায়ক ফয়েজ আহমদসহ আরো অনেকে।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম