ঢাকা, ৩০ সেপ্টেম্বর ২০২৬, বুধবার, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

পাহাড়ে দুই আঞ্চলিক দলের আধিপত্য বিস্তারের লড়াই: সাজেকে বামহাতে গুলিবিদ্ধ ৯ বছরের শিশু সঞ্জিতা

সারাদেশ | মিল্টন বাহাদুর। রাঙ্গামাটি প্রতিনিধি।

(৪ ঘন্টা আগে) ২৯ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার, ১০:২৩ অপরাহ্ন

banglahour


রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার দুর্গম সাজেক ইউনিয়নে আঞ্চলিক সশস্ত্র দুইটি দলের মধ্যে এলাকা আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘাতের ঘটনা ঘটেছে। পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (পিসিজেএসএস-সন্তু লারমা গ্রুপ) এবং ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ-প্রসীত গ্রুপ)-এর মধ্যে দফায় দফায় চলা এই গোলাগুলিতে সঞ্জিতা ত্রিপুরা (৯) নামের এক শিশুর বামহাতে গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে সাজেকের চাইল্যাতলী এলাকায় এই গোলাগুলির ঘটনা ঘটে।


স্থানীয় সূত্রের জানা গেছে, সকালে এলাকা দখল ও নিজস্ব বলয় শক্ত করার জেরে ধরে আঞ্চলিক দু'পক্ষের সশস্ত্র ক্যাডাররা মুখোমুখি অবস্থানে চলে যায়। হঠাৎ করেই উভয় পক্ষের মধ্যে ব্যাপক গোলাগুলি শুরু হয়, যা কয়েক দফায় স্থায়ী হয়। পাহাড়ি জনপদে আকস্মিক এ গোলাগুলির শব্দে স্থানীয় সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং নিরাপত্তার তাগিদে গ্রামবাসীরা নিরাপদ আশ্রয়ে ছুটে যান। এসময় সংঘাত চলাকালে নিজ বসতবাড়ির আশপাশে থাকা শিশু সঞ্জিতা ত্রিপুরা বামহাতে গুলিবিদ্ধ হয়।


ঘটনার সত্যতা নিশ্চিত করে সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ জানান, এলাকা আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সকালে দুটি আঞ্চলিক দলের মধ্যে তীব্র গোলাগুলির ঘটনা ঘটে। এতে এক শিশু হাতে আঘাতপ্রাপ্ত হয়। দ্রুত পদক্ষেপ নিয়ে তার হাত থেকে গুলিটি বের করা হয়েছে এবং শিশুটি বর্তমানে শঙ্কামুক্ত ও সুস্থ রয়েছে।


ওসি আরও জানান, খবর পাওয়ার পরপরই ওই এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে এবং সহিংসতা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনীর টহল অব্যাহত আছে।
 

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম