ঢাকা, ২৬ আগস্ট ২০২৬, বুধবার, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

বঙ্গবন্ধু পরিবারের সদস্যরা বাংলাদেশের জন্য আশির্বাদ

রাজনীতি | নিজস্ব প্রতিবেদক

(৩ বছর আগে) ৮ মে ২০২৩, সোমবার, ৬:৩৬ অপরাহ্ন

banglahour

ঢাকা: পানি সম্পদ উপ-মন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম এমপি বলেছেন, ড. এম এ ওয়াজেদ মিয়া ব্যক্তি জীবনে কতটা নির্লোভ ও নিরহংকারী ছিলেন তা নতুন করে বলার কিছু নেই। ক্ষমতার খুব কাছাকাছি থেকেও তিনি ছিলেন সাদামাটা এক মানুষ। তার জীবন ও কর্মকে নতুন প্রজন্মের শিক্ষার্থীদের কাছে পৌঁছে দিতে হবে। 

আজ জাতীয় প্রেসক্লাবে প্রখ্যাত বিজ্ঞানী ড. ওয়াজেদ মিয়ার ১৪ত মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন,জাতীয় সংসদের উপনেতা বেগম মতিয়া চৌধুরী।

মন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধুর জামাতা হয়েও অতি সাধারণ জীবন যাপন করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বামী হওয়া সত্ত্বেও তিনি কখনোই ক্ষমতার ব্যবহার করেন নি। ড. ওয়াজেদ মিয়া সারাজীবন দেশ ও জাতির কল্যাণে কাজ করে গেছেন। বঙ্গবন্ধু পরিবারের সদস্যরা বাংলাদেশের জন্য আশির্বাদ। জাতির পিতা বঙ্গবন্ধুর দৌহিত্র এবং ড. ওয়াজেদ মিয়া-শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় তারুণ্যের অহংকার। তিনি সমৃদ্ধ আগামীর প্রতিচ্ছবি। সায়মা ওয়াজেদ পুতুল সহ বঙ্গবন্ধু পরিবারের সদস্যরা সবাই স্ব স্ব স্থানে প্রতিষ্ঠিত। তাদের দেশ ও জাতির কল্যাণে নিবেদিত হয়ে কাজ করে যাচ্ছে। 

 অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সংগঠনের সভাপতি মাহবুব হোসেন ও সঞ্চালনা করেন, সংগঠনের সাধারণ সম্পাদক রোকন উদ্দিন পাঠান।

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম