ঢাকা, ৯ অক্টোবর ২০২৬, শুক্রবার, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

ট্রাকে জাম্বুরা পরিবহনে উচ্চতা সীমা নিয়ে দ্বন্দ্ব: রাঙ্গামাটি ট্রাক টার্মিনাল বয়কটের হুঁশিয়ারি

সারাদেশ | মিল্টন বাহাদুর। রাঙ্গামাটি প্রতিনিধি।

(১২ ঘন্টা আগে) ৮ অক্টোবর ২০২৬, বৃহস্পতিবার, ৭:৫৭ অপরাহ্ন

banglahour


ট্রাকে মৌসুমী ফল জাম্বুরা পরিবহনে উচ্চতা ১৮ ফুটের বেশি না রাখার নতুন নিষেধাজ্ঞাকে কেন্দ্র করে রাঙ্গামাটিতে তীব্র অসন্তোষ ও দ্বন্দ্বের সৃষ্টি হয়েছে। ‘রাঙ্গামাটি মৌসুমী পণ্য ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড’ এবং ‘ট্রাক-মিনিট্রাক-পিকআপ-মালিক শ্রমিক যৌথ কমিটি’র মধ্যকার এই বিরোধের জেরে ব্যবসায়ীরা চরম বিপাকে পড়েছেন। দ্রুত প্রশাসনিক সমাধান না মিললে ব্যবসায়ীরা রাঙ্গামাটি শহরের পৌর ট্রাক টার্মিনাল থেকে পণ্য পরিবহন বন্ধ করে দেয়ার ঘোষণা দিয়েছেন। এতে করে রাঙ্গামাটির প্রতিটি বাজারের একটি কৃত্রিম ফল কেনাবেচার সংকট তৈরী হবে। 


সংবাদ সম্মেলনে সমিতির আহ্বায়ক মো. সেলিম উদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তারা সাফ জানিয়ে দিয়েছেন, পরিস্থিতি দ্রুত সমাধান না হলে রাঙ্গামাটির ব্যবসায়ীরা এই টার্মিনাল থেকে ট্রাক ভাড়া করা থেকে বিরত থাকবেন এবং প্রয়োজনে দেশের অন্যান্য অঞ্চল থেকে ট্রাক এনে পণ্য পরিবহন করবেন। এমনকি উদ্ভূত সংকট নিরসনে তারা জেলা প্রশাসনের জরুরি ও সরাসরি হস্তক্ষেপ কামনা করেছেন।


বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে পৌর ট্রাক টার্মিনাল এলাকায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরেন মৌসুমী পণ্য ব্যবসায়ীরা।
সংবাদ সম্মেলনে বক্তব্য প্রদান করেন রাঙ্গামাটি মৌসুমী পণ্য ব্যবসা সমবায় সমিতি লিমিটেডের আহ্বায়ক মোঃ সেলিম উদ্দিন, সদস্য মোঃ সোহেল, মোঃ মামুন, সাবেক সহ-সভাপতি মোঃ রফিক সওদাগর এবং উপদেষ্টা নাছির, শামীম ও রুবেলসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


সংবাদ সম্মেলনে বক্তব্যে ব্যবসায়ীরা জানান, দীর্ঘদিন ধরে তারা বড় ট্রাকে ২০ থেকে ২৫ ফুট এবং ছোট ট্রাকে ১৮ ফুট পর্যন্ত জাম্বুরাসহ বিভিন্ন মৌসুমী ফল পরিবহন করে আসছেন। কিন্তু সম্প্রতি শ্রমিক নেতারা একক সিদ্ধান্তে ১৮ ফুটের বেশি উচ্চতায় পণ্য পরিবহনে নিষেধাজ্ঞা জারি করেছেন। শুধু তাই নয়, অতিরিক্ত উচ্চতার অজুহাতে গাড়ি প্রতি ২ হাজার টাকা জরিমানা আদায়েরও ঘোষণা দেওয়া হয়েছে।


ব্যবসায়ীদের অভিযোগ, সিন্ডিকেটের মাধ্যমে পরিবহন খাতের এই অন্যায় আবদার তাদের জিম্মি করার অপচেষ্টা। এ বিষয়ে সমঝোতার চেষ্টা ব্যর্থ হওয়ায় তারা ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন। তেলের দাম বাড়লে প্রতিবার ট্রাক ভাড়া বাড়ানো হলেও এখন লোডিংয়ের সময় অহেতুক বিতর্ক সৃষ্টি করা হচ্ছে। বর্তমান পরিস্থিতিতে পরিমাণ মতো জাম্বুরা পরিবহন করতে না পারলে ব্যবসায়ীদের ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে।


ব্যবসায়ী নেতৃবৃন্দ বলেন, প্রতিটি ট্রাকে করে জাম্বুরা অতীতে যেভাবে নিয়ে যাচ্ছে পরিবহন করছে ঠিক সেইভাবেই নেয়ার জন্য জাম্বুরা ট্রাকে লোড করলে তারা ট্রাক সমিতির নেতৃবৃন্দ নতুন করে টাকা দাবী করছে। না হলে আরো দুই-চার ফুট পণ্য সরিয়ে নিতে বলায় ব্যবসায়ীদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। নেতৃবৃন্দ বলেন, বাজার থেকে অধিক মুল্যে জাম্বুরা ক্রয় করে রাঙ্গামাটি থেকে ঢাকা-চট্টগ্রাম নিয়ে গেলে অনেক সময় বাজার সিন্ডিকেটের কারণে লোকসান দিয়ে পন্য বিক্রি করতে হয়। সেখানে যদি পরিমান মতো জাম্বুরা পরিবহন করতে না পারি তাহলে ব্যবসায়ীরা ব্যাপক ক্ষতির সম্মুখীন হবে। এই অবস্থায় ব্যবসায়ীরা মনে করে তারা এই টার্মিনাল থেকে ট্রাক ভাড়া না করে দেশের বিভিন্ন অঞ্চল থেকে ট্রাক নিয়ে পন্য পরিবহন করবে।
 

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম