ঢাকা, ৮ নভেম্বর ২০২৬, রবিবার, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

বান্দরবানে শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে বিভিন্ন মন্দির কমিটির সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়

সারাদেশ | বান্দরবান প্রতিনিধি।

(৪ সপ্তাহ আগে) ১০ অক্টোবর ২০২৬, শনিবার, ১:৫২ অপরাহ্ন

banglahour


বান্দরবানে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে বিভিন্ন মন্দির কমিটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা করেছে জেলা বিএনপি।

শনিবার (১০ অক্টোবর) স্থানীয় গ্রীন ভ্যালি হোটেলের হল রুমে বান্দরবান জেলা বিএনপির আয়োজনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এসময় বান্দরবান জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. ওসমান গনি সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম।

বিশেষ অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ হারুন, বান্দরবান জেলা বিএনপির সদস্য সচিব জাবেদ রেজা, বান্দরবান কেন্দ্রীয় দুর্গা মন্দিরের সভাপতি রাজেশ্বর দাশ বিপ্লব ও সাধারণ সম্পাদক রিটল কান্তি দাশসহ সনাতন সম্প্রদায়ের নেতৃবৃন্দ।

সভায় বক্তারা বলেন, ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক সহাবস্থানের মধ্য দিয়ে আসন্ন শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে উদ্‌যাপনে সংশ্লিষ্ট সবার সহযোগিতার ওপর গুরুত্বারোপ করা হয়।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম