খুলনা বিভাগে ডেঙ্গুর ভয়াবহ পরিস্থিতি কোনভাবে কমছেই না। খুলনাঞ্চলের হাসপাতালগুলোতে হঠাৎ করে ডেঙ্গু রোগীর চাপ অত্যাধিক হারে বেড়ে গেছে। প্রতিদিন বিভাগের ১০ জেলার হাসপাতালগুলোতে নতুন রোগী ভর্তির পাশাপাশি বাড়ছে মৃত্যুর সংখ্যাও। মঙ্গলবার খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আরও দুই জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ৯মাসে খুলনাঞ্চলে ডেঙ্গুতে ৬৫জনের মৃত্যু হলো।
খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দপ্তরের তথ্য মতে, গত ২৪ঘন্টায় খুলনায় ২৩০জন নতুন রোগী ভর্তি ও ২’জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত খুলনাঞ্চলে ডেঙ্গু রোগে মৃত্যু হয়েছে ৬০ জনের। এরমধ্যে খুলনা জেলা ও মহানগরে ৫৬জন, বাগেরহাটে ৩জন, যশোরে ২, ঝিনোইদহে ২, সাতক্ষীরায় একজন ও চুয়াডাঙ্গায় একজনের মৃত্যু হয়েছে।
এছাড়া চলতি বছরে হাসপাতালে ভর্তি হয়েছে ১৬ হাজার ৮২১ জন। তারমধ্যে সুস্থ্য হয়ে বাড়ী ফিরে গেছেন ১৫হাজার ২৭৮জন এবং বিভিন্ন হাসপাতালে এখনও ১০৭৫জন রোগী চিকিৎসাধীন রয়েছে। বেড সংখ্যার চেয়ে অনেক বেশী রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছেন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা।
স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, খুলনাঞ্চলের বিভিন্ন জেলার মানুষ শরীরে ডেঙ্গুর উপর্সগ নিয়ে প্রতিদিনই ভীড় করছে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে। কোনভাবেই রোগীর চাপ কমাতে পারছে না হাসপতাল কর্তৃপক্ষ।
এদিকে, ডেঙ্গুর তীব্র প্রাদুর্ভাব প্রতিরোধে এডিস মশার প্রজননস্থল ধ্বংসসহ সাধারণ মানুষকে সচেতন করার কাজ করছে বলে জানিয়েছেন কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু।
তিনি আজ সকালে খালিশপুর থানাধীন মুজগুন্নি আবাসিক এলাকা আশপাশের এলাকা সহ ০৯ নম্বর ওয়ার্ড অফিসে ডেঙ্গু প্রতিরোধে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী কর্তৃক ঘোষিত পরিষ্কার পরিচ্ছন্নতা, উপলক্ষে খুলনা সিটি কর্পোরেশন ও ওয়ার্ল্ড ভিশন খুলনার আয়োজনে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে হত দরিদ্রের মাঝে মশারি বিতরণ ও পরিষ্কার পরিচ্ছন্নতা, পানি নিষ্কাশন, ড্রেনেজ ব্যবস্থা, বর্জ্য ব্যবস্থাপনা মশক নিধন কর্মসূচিতে অংশ নেন।
বেলা ১২:৩০ সময় দৌলতপুর থানাধীন দৌলতপুর পাবলা সবুজ সংঘের মাঠ সংলগ্ন ও আশপাশের এলাকা সহ ০৬ নম্বর ওয়ার্ড অফিসে , ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী কর্তৃক ঘোষিত ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা, কর্মসূচির অংশ হিসেবে সিটি কর্পোরেশন ও ওয়ার্ল্ড ভিশন খুলনার আয়োজনে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে হতদরিদ্রদের মাঝে মশারি বিতরণ, পরিষ্কার পরিচ্ছন্নতা, পানি নিষ্কাশন, ড্রেনেজ ব্যবস্থা, বর্জ্য ব্যবস্থাপনা, ও মশক নিধন কর্মসূচিতে অংশগ্রহণ করেন। প্রতিদিনই তিনি বিভিন্ন ওয়ার্ডে মসক নিধন কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
