ঢাকা, ১৪ অক্টোবর ২০২৬, বুধবার, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

ঠাকুরগাঁও ১ আসনের উপ নির্বাচনে সেনা মোতায়েনের পরিকল্পনা নেই -ঠাকুরগাঁওয়ে নির্বাচন কমিশনার সানাউল্লাহ্

সারাদেশ | এমদাদুল ইসলাম ভূট্টো। ঠাকুরগাঁও প্রতিনিধি।

(১ ঘন্টা আগে) ১৪ অক্টোবর ২০২৬, বুধবার, ৪:৪৪ অপরাহ্ন

banglahour

নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোঃ সানাউল্লাহ বলেছেন, ঠাকুরগাঁও -১ আসনে সেনাবাহিনী ছাড়াই শান্তিপূর্ণ পরিবেশে ভোট অনুষ্ঠিত হবে।

বুধবার (১৪ অক্টোবর) সকালে ঠাকুরগাঁও জেলা প্রশাসক সম্মেলন কক্ষে নির্বাচন সংশ্লিষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবের এসব কথা বলেন তিনি।

তিনি আরো বলেন, আসন্ন ঠাকুরগাঁও-১ আসনের উপ-নির্বাচনে অন্যান্য নির্বাচনী এলাকার চাইতে তিনগুণ জনবল নিয়োগ করার সিদ্ধান্ত হয়েছে। প্রতিটি কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করা হবে। কেউ কোন অপ্রীতিকর ঘটনা ঘটানোর চেষ্টা করলে তাৎক্ষনিক ব্যবস্থা নেওয়া হবে।

এ সময় আরো উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক, পুলিশ সুপার বেলাল হোসেনসহ জেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ।

উল্লেখ্য মীরজাফরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় গত ২২ আগস্ট ঠাকুরগাঁও-১ আসনটি শূন্য ঘোষণা করা হয়। এ আসনে মোট ভোটার ৫ লাখ ১৬ হাজার ১৩৮ জন। সদর, ভূল্লী, রুহিয়া উপজেলা নিয়ে গঠিত আসনটি। ভোট কেন্দ্রের সংখ্যা ১৮৫টি।

 

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম