ঢাকা, ১৪ অক্টোবর ২০২৬, বুধবার, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

সিলেটের ৪২ ওয়ার্ডের সব সড়ক উন্নয়নের আওতায় আসছে: সিসিক প্রশাসক

সারাদেশ | বিলকিস সুমি। ব্যুরো প্রধান। সিলেট।

(২ ঘন্টা আগে) ১৪ অক্টোবর ২০২৬, বুধবার, ৪:৪২ অপরাহ্ন

banglahour

সিলেটের ৪২ ওয়ার্ডের সব সড়ক উন্নয়নের আওতায় আনা হবে
সিলেট সিটি কর্পোরেশনের ৪২টি ওয়ার্ডের প্রতিটি সড়ক পর্যায়ক্রমে উন্নয়নের আওতায় আনা হবে বলে জানিয়েছেন সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।


বুধবার সকালে নগরের ফাজিলচিশত খানবাড়ী সড়ক ও ড্রেনের উন্নয়নকাজ উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।
সিসিক প্রশাসক বলেন, নগরের যেসব সড়কের উন্নয়ন এখনো হয়নি, সেগুলো অগ্রাধিকার ভিত্তিতে উন্নয়ন করা হচ্ছে। সড়কের পাশাপাশি প্রয়োজনীয় ড্রেন নির্মাণ ও সংস্কার করা হচ্ছে। টেকসই উন্নয়নে সড়ক নির্মাণে আরসিসি ব্যবহার করা হচ্ছে। কাজের মান বজায় রেখে নির্ধারিত সময়ে প্রকল্প শেষ করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন তিনি।
এ সময় উন্নয়নকাজে কোনো অনিয়ম বা ত্রুটি দেখা দিলে তা সংশ্লিষ্টদের জানানোর পাশাপাশি কাজের মান তদারকিতে এলাকাবাসীকে এগিয়ে আসার আহ্বান জানান আব্দুল কাইয়ুম চৌধুরী।


পরে তিনি নগরের চালিবন্দরে কাষ্টঘর প্রধান সড়কের উন্নয়নকাজ পরিদর্শন ও আরসিসি ঢালাই কাজের উদ্বোধন করেন। দুপুরে ৩১ নম্বর ওয়ার্ডের মুরাদপুর প্রধান সড়কের উন্নয়নকাজও পরিদর্শন করেন তিনি। এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম