ঢাকা, ১৭ অক্টোবর ২০২৬, শনিবার, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

ভৈরবে আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে চাদাঁ দাবীর অভিযোগে সংবাদ সম্মেলন।। থানায় অভিযোগ

সারাদেশ | এম এ হালিম। ভৈরব প্রতিনিধি।

(৩ ঘন্টা আগে) ১৬ অক্টোবর ২০২৬, শুক্রবার, ৯:২১ অপরাহ্ন

banglahour

ভৈরবে আওয়ামী লীগ নেতা মুজিবুর রহমান ও তার ভাই মিজানুর রহমানের বিরুদ্ধে প্রবাসী ফুল মিয়ার ক্রয়কৃত জমিতে মাটি বরাট কাজে বাধা ও ১০ লাখ টাকা চাদাঁ দাবীর অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন প্রবাসী ফুল মিয়ার পরিবার।  আজ শুক্রবার বেলা সাড়ে ১১ টায় শিমুল কান্দি ইউনিয়নের গোছামারা গ্রামে ভোক্তভোগীর বাড়িতে সংবাদ সম্মেলনে প্রবাসীর চাচা আলী হোসেন মিয়া ও  তার বাবা দ্বীন ইসলাম, রতন মিয়া, রইছ মিয়া সংবাদ সম্মেলন লিখিত অভিযোগে জানান,  ফুল মিয়া গত ২০ আগষ্টে রতন মিয়ার কাছ থেকে বৈধভাবে  ১৮ শতাংশ জমি  সাব কাবলা মূলে ক্রয় করেন। জমি ক্রয়ের পর উক্ত জমিতে মাটি ভরাটের কাজ করতে গেলে শিমুল কান্দি ইউনিয়ন ( কার্যক্রম নিষিদ্ধ ) আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক মুজিবুর রহমান ও তার ভাই মিজানুর রহমান সহ অজ্ঞাত নামা আরো কয়েকজন কাজে বাধা দেয় । শুধু তাই নয়  গত ১০ অক্টোবর রাত সাড়ে ১০ টার দিকে প্রবাসী ফুল মিয়ার বাড়িতে গিয়ে  তার বাবার কাছে  ১০ লাখ টাকা চাদাঁ দাবি করেন। ১০ লাখ টাকা  চাঁদা না দিলে কাজ করতে দিবেনা। এমনকি কেউ কাজ করতে গেলে প্রাণে মেরে ফেলার হুমকি দেয় । এ ঘটনায় প্রবাসীর বাবা দ্বীন ইসলাম বাদী হয়ে বৃহস্পতিবার রাতে মুজিবুর রহমান ও তার ভাই মিজানুর রহমান সহ অজ্ঞাত নামা ৪/৫ জনের বিরুদ্ধে ভৈরব  থানায়  লিখিত অভিযোগ দায়ের করেছেন। 


এ বিষয়ে অভিযুক্ত মুজিবুর রহমান চাদাঁ দাবি বা হুমকির বিষয়ে অস্বীকার করে জানান,রতন মিয়ার সাথে  গত ১৬ বছর আগে এওয়াজ বদলের মাধ্যমে জমি অদলবদল করা হয়েছে। 

কিন্তু রেজিষ্টিকৃত জমির দাগ নাম্বার ভুল হওয়ায় আদালতে তিনি মামলা দায়ের করেছেন। তাছাড়া জমির বিষয়ে গ্রামে একাধিক সালিশী বৈঠক হয়েছে । 
এ বিষয়ে ভৈরব থানার অফিসার ইনচার্জ মোঃ মাহবুবুর রহমান জানান, মুজিবুর রহমান ও তার ভাই মিজানুর রহমানের বিরুদ্ধে চাঁদা দাবির বিষয়ে দ্বীন ইসলাম একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগটি তদন্ত করে সত্যতা পাওয়া গেলে  প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে ।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম