মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ১২ নম্বর পাঁকা ইউনিয়নে মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে মাদকবিরোধী কর্মসূচি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন যুব সমাজের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে মাদক নির্মূলে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোস্তাজ আলী (মোটু মণ্ডল)। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোলাম মোস্তফা, রফিকুল ইসলাম বেনু, সালাম রহমান ও মনসুর রহমান মাস্টার।
এ ছাড়া আলোচক হিসেবে বক্তব্য দেন হারুন ইসলাম, শাহাবির ইসলাম, জাহিদুল ইসলাম ও এমরান আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
