ঢাকা, ১৬ অক্টোবর ২০২৬, শুক্রবার, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

দুর্গাপূজায় ৮ দিন বন্ধ সোনামসজিদ স্থলবন্দরের আমদানি-রপ্তানি

সারাদেশ | মো আশরাফুল ইসলাম। চাঁপাইনবাবগঞ্জ।

(২ ঘন্টা আগে) ১৬ অক্টোবর ২০২৬, শুক্রবার, ৯:২২ অপরাহ্ন

banglahour

 

 

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ স্থলবন্দরে টানা আট দিন বন্ধ থাকবে আমদানি-রপ্তানি কার্যক্রম। ১৬ অক্টোবর থেকে ২৩ অক্টোবর পর্যন্ত ভারতের সঙ্গে বন্দরের সব ধরনের বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকবে। আগামী ২৪ অক্টোবর শনিবার থেকে পুনরায় স্বাভাবিক হবে আমদানি-রপ্তানি।

সোনামসজিদ স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. রুহুল আমীন জানান, ভারতের মহদীপুর এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের চিঠির মাধ্যমে ১৬ থেকে ২৩ অক্টোবর পর্যন্ত বাণিজ্যিক কার্যক্রম বন্ধ রাখার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এ সময়ে ভারত থেকে কোনো পণ্যবাহী ট্রাক সোনামসজিদ বন্দরে প্রবেশ করবে না। একইভাবে বাংলাদেশ থেকেও কোনো রপ্তানিপণ্যবাহী ট্রাক ভারতে যাবে না।

তবে বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকলেও বন্দরে আগে থেকে অবস্থানরত ভারতীয় ট্রাকের পণ্য খালাস, লোড-আনলোড ও গুদামজাতকরণের কাজ সীমিত পরিসরে চলবে।

বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান সোনামসজিদ পানামা পোর্ট লিংক লিমিটেডের অপারেশন ম্যানেজার কামাল খান জানান, আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও বৈধ পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াতের জন্য ইমিগ্রেশন কার্যক্রম স্বাভাবিক থাকবে।

আট দিনের বিরতি শেষে ২৪ অক্টোবর থেকে বন্দরের বাণিজ্যিক কার্যক্রম পুনরায় চালু হওয়ার কথা রয়েছে।


 

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম