রেদওয়ান রনি পরিচালিত এবং শরিফুল রাজ, নাজিফা তুষি ও কুমার উদয় অভিনীত বহুল আলোচিত চলচ্চিত্র 'আইসক্রিম' ওটিটি প্ল্যাটফর্ম চরকি-তে মুক্তি পেয়েছে।
প্রেক্ষাগৃহে মুক্তির ১০ বছর পর ২০ অক্টোবর ২০২৬ রাত ১২টায় চরকিতে স্ট্রিমিং শুরু হয়েছে। ২০১৬ সালের ২৯ এপ্রিল প্রেক্ষাগৃহে মুক্তি পায় 'আইসক্রিম'।
পরিচালক রেদওয়ান রনি বলেন, “প্রেক্ষাগৃহে যারা সিনেমাটি মিস করেছিলেন বা দেশের বাইরে ছিলেন, তারা এখন দেশ থেকে বা দেশের বাইরে থেকে চরকিতে ‘আইসক্রিম’ দেখতে পারবেন, এটা অনেক আনন্দের।”
'আইসক্রিম' চলচ্চিত্রে অভিনয় করেছেন, শরিফুল রাজ, নাজিফা তুষি, কুমার উদয়, এ টি এম শামসুজ্জামান, দিতি, ওমর সানি, সায়েম সাদাত ও নাদিয়া খানম প্রমুখ।
'আইসক্রিম' সিনেমার গানে কন্ঠ দিয়েছেন অর্ণব, আরমিন মুসা, শারমিন সুলতানা সুমি ও মিনার রহমান।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
