শাকিব খান দুই দশকেরও বেশি সময় ধরে ঢালিউডে নিজের একচ্ছত্র আধিপত্য ও জনপ্রিয়তা ধরে রাখায় ভক্তদের কাছে তিনি "কিং খান", "মেগাস্টার" ও "ঢালিউড কিং" নামে পরিচিত। ১৯৯৯ সালে সোহানুর রহমান সোহান পরিচালিত অনন্ত ভালবাসা চলচ্চিত্রের মাধ্যমে রূপালি পর্দায় অভিষেক ঘটে তাঁর।
তিনি ২৫০টিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন, যার মধ্যে বহু চলচ্চিত্র বক্স অফিসে রেকর্ড পরিমাণ ব্যবসা করেছে। তাঁর অভিনীত প্রিয়তমা (২০২৩) চলচ্চিত্রটি ঢালিউডের ইতিহাসের অন্যতম ব্যবসা সফল চলচ্চিত্র।
অভিনয়ের পাশাপাশি শাকিব খান একজন সফল ব্যবসায়ী। তিনি প্রসাধন ও রূপচর্চা বিষয়ক ব্র্যান্ড 'রিমার্ক' (Remark) এবং 'হারল্যান' (Herlan)-এর পরিচালক হিসেবে যুক্ত রয়েছেন।
সাম্প্রতিক সময়ে ওয়ার্তা ইকোনোমির প্রকাশ করা বিশ্বের ৫০টি দেশের জনপ্রিয় ও প্রভাবশালী তারকাদের তালিকায় বাংলাদেশের প্রতিনিধি হিসেবে তাঁর নাম স্থান পেয়েছে। যেখানে বলিউড তারকা শাহরুখ খান ও হলিউডের টম হ্যাঙ্কসের মতো ব্যক্তিত্বরা রয়েছেন।
আন্তর্জাতিক গণমাধ্যম 'ওয়ার্তা ইকোনোমি' (Warta Ekonomi)-র করা বিশ্বের ৫০টি দেশের সেরা ও প্রভাবশালী সুপারস্টারের স্টারডম জরিপের তালিকায় বাংলাদেশের ঢালিউড সুপারস্টার শাকিব খান ২৫তম স্থানে রয়েছেন।
অর্থনীতি বিষয়ক সংবাদমাধ্যম 'ওয়ার্তা ইকোনোমি'র এই তালিকায় অন্যান্য তারকাদের মধ্যে রয়েছেন শাহরুখ খান (ভারত), টম হ্যাঙ্কস (যুক্তরাষ্ট্র), ব্রুস লি (হংকং), জ্যাকি চ্যান (চীন), ফাওয়াদ খান (পাকিস্তান), বুরাক ওজচিভিত (তুরস্ক) প্রমুখ।
স্পেন, জার্মানি, আয়ারল্যান্ড, আর্জেন্টিনা, ব্রাজিল ও সংযুক্ত আরব আমিরাতসহ ৫০টি দেশের জনপ্রিয় চলচ্চিত্র তারকাদের জনপ্রিয়তা ও স্টারডমের ভিত্তিতে এই তালিকাটি তৈরি করা হয়েছে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
