দুইদিন ব্যাপী পর্যটন কার্নিভালের প্রথম দিন ও টানা ৫ দিনের সরকারী ছুটির চতুর্থ দিনে পর্যটকে কানায় কানায় পরিপূর্ন হয়ে উঠেছে সূর্যদয় সূর্যাস্তের বেলাভূমি পর্যটন কেন্দ্র সাগরকন্যা কুয়াকাটা। আগত পর্যটকরা সৈকতের জিরো পয়েন্টের বালিয়াড়িতে আনন্দ উচ্ছাসে মেতেছেন। কেউ বালু খেলায়, কেউ সমুদ্রের তীড়ে আছড়ে পড়া ঢেউয়ের সঙ্গে মিতালীতে কেউবা আবার বন্ধুদের সঙ্গে হৈ-হুল্লোরে মেতেছেন। শুধু জিরো পয়েন্টই নয় গঙ্গামতি, ঝাউ বাগান, শুটকি পল্লী ও লেম্বুর বনসহ সকল পর্যটন স্পটে রয়েছে পর্যটকদের সরব উপস্থিতি। পর্যটকদের ভীড়ে বুকিয় রয়েছে শতভাগ হোটেল মোটেল। পর্যটন সংশ্লিষ্ট ব্যবসা প্রতিষ্ঠানগুলোতেও লক্ষ্য করা গেছে ক্রেতাদের ভীড়। তবে খাবার মূল্য ও হোটেল ভাড়া বেশি রাখার অভিযোগ করেছেন পর্যটকরা।
এদিকে কার্নিভাল কেন্দ্র করে অপৃতিকর ঘটনা এড়াতে কুয়াকাটায় ৮ শতাধিক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
