ঢাকা, ২৩ অক্টোবর ২০২৬, শুক্রবার, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

বীচ ফুটবল প্রতিযোগিতার মধ্য দিয়ে শুরু হয়েছে দুইদিন ব্যাপী পর্যটন কার্নিভাল

সারাদেশ | মনিরুল ইসলাম। কুয়াকাটা প্রতিনিধি।

(১ ঘন্টা আগে) ২৩ অক্টোবর ২০২৬, শুক্রবার, ১:১৭ অপরাহ্ন

banglahour

বীচ ফুটবল প্রতিযোগিতার মধ্য দিয়ে পটুয়াখালীর পর্যটন কেন্দ্র কুয়াকাটায় শুরু হয়েছে দুইদিন ব্যাপী পর্যটন কার্নিভাল। শুক্রবার সকাল সাড়ে নয়টায় ডিসি পার্ক সংলগ্ন সৈকতের জিরো পয়েন্টে বেলুন ও পায়রা উড়িয়ে খেলার উদ্বোধন করেন পটুয়াখালী-০৪ আসনের সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর-১ নারী আসনের সংসদ সদস্য সুলতানা জেসমিন জুঁই ও  বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান মো. সামীমুজ্জামানসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। বিকাল চারটা পর্যন্ত খেলায় সর্বমোট চারটি ম্যাচে ৮ টি দল অংশগ্রহন করবেন। বিকালে লেম্বুর বনে ঘুড়ি উৎসব ও চিত্রাঙ্গন প্রতিযোগিতা এবং রাতে তারকা শিল্পীদের অংশগ্রহনে কনসার্ট অনুষ্ঠিত হবে। এছাড়া আগামীকালও দিনভর নানা আয়োজন রয়েছে। এ উৎসব উপলক্ষে কুয়াকাটা লক্ষাধিক পর্যটকের সমাগম ঘটেছে। পর্যটকদের নিরাপত্তায় ট্যুরিষ্ট পুলিশ, নৌ-পুলিশ, থানা পুলিশ ও সাদা পোশাকের আইনশৃংখলা বাহিনীর ৭ শ' সদস্য মোতায়েন রয়েছে।
 

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম