বাংলাদেশের জনপ্রিয় ওয়েব সিরিজ ‘মহানগর’ ও ‘বোহেমিয়ান ঘোড়া’ এবার বিশ্বখ্যাত ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে (Netflix) মুক্তি পেতে যাচ্ছে।
সম্প্রতি বাঙালি দর্শকপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম হইচই এবং নেটফ্লিক্সের মধ্যে একটি ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির আওতায় আগামী দুই বছর হইচই-এর বেশ কিছু জনপ্রিয় কনটেন্ট নেটফ্লিক্সে দেখা যাবে।
আশফাক নিপুণ পরিচালিত বহুল আলোচিত ক্রাইম থ্রিলার ‘মহানগর’ সিরিজে ওসি হারুন চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম। ‘মহানগর’ সিরিজটি নেটফ্লিক্সে একই নামে অর্থাৎ ‘মহানগর’ হিসেবেই থাকবে।
অমিতাভ রেজা চৌধুরী পরিচালিত এবং মোশাররফ করিম অভিনীত এই ‘বোহেমিয়ান ঘোড়া’ সিরিজটি নেটফ্লিক্সে ‘শাদি কা সিয়াপ্পা’ নামে মুক্তি পাবে।
আন্তর্জাতিক দর্শকদের জন্য সিরিজটি বাংলা ছাড়াও হিন্দি, তামিল এবং তেলুগু ভাষায় ডাবিং ও সাবটাইটেলসহ উপভোগ করা যাবে।
‘বোহেমিয়ান ঘোড়া’র পরিচালক নিশ্চিত করেছেন যে, ডাবিং ও সাবটাইটেলের কাজ শেষ হলেই এটি নেটফ্লিক্সে স্ট্রিম করা হবে। এছাড়া, এই সিরিজের আগামী সিক্যুয়েল বা দ্বিতীয় সিজনটি একই সাথে হইচই এবং নেটফ্লিক্সে প্রিমিয়ার করা হবে।
এই চুক্তির মাধ্যমে বাংলাদেশের চমৎকার সব ওয়েব কনটেন্ট আন্তর্জাতিক পরিমণ্ডলে আরও বিশাল সংখ্যক দর্শকের কাছে পৌঁছানোর এক নতুন দিগন্ত উন্মোচিত হলো।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
