ঢাকা, ২৪ অক্টোবর ২০২৬, শনিবার, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

বান্দরবানের বালাঘাটায় মার্কাজ মসজিদের জায়গা পরিদর্শনে পার্বত্য মন্ত্রী: ৫লক্ষ টাকা অনুদানের ঘোষনা।

সারাদেশ | শহিদুল আলম। বান্দরবান প্রতিনিধি।

(২১ ঘন্টা আগে) ২৩ অক্টোবর ২০২৬, শুক্রবার, ১০:১৪ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১০:১৬ অপরাহ্ন

banglahour

 

বান্দরবানের বালাঘাটায় প্রস্তাবিত মার্কাজ মসজিদের জায়গা পরিদর্শন করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী সাচিং প্রু জেরী।

শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে বালাঘাটা এলাকায় মন্ত্রী মার্কাজ মসজিদের জন্য নির্ধারিত স্থান পরিদর্শন করেন এবং স্থানীয় মুসল্লি ও তাবলীগ জামাতের মুরুব্বীদের সাথে মতবিনিময় করেন।

এসময় মন্ত্রী বলেন,ইসলামের প্রচার ও দ্বীনের দাওয়াতি কাজে মার্কাজ মসজিদ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পার্বত্য এলাকায় সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় মূল্যবোধ সমুন্নত রাখতে এই মার্কাজ গুরুত্বপূর্ণ অবদান রাখবে। পরে তিনি মার্কাজ মসজিদের উন্নয়ন কাজ এবং আগামী ২৯ ও ৩০ তারিখ শুরু হওয়া জেলা ইজতেমা সুষ্ঠুভাবে আয়োজনের জন্য ৫ লাখ টাকা অনুদান প্রদানের ঘোষণা দেন। মন্ত্রীর এই ঘোষণায় স্থানীয় মুসল্লীদের মাঝে আনন্দ ও সন্তোষ প্রকাশ করতে দেখা গেছে।

পরিদর্শনকালে তাবলিক জামায়াতের জেলা আমীর ওসমান গনি,জেলা পরিষদের সদস্য আবদুল মাবুদ,এস্তেমার জমিদাতা কামাল মেম্বার,জেলা বিএনপি নেতা মুছা সওদাগর, সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা এমএ হাকিম চৌধুরী,মার্কাজ মসজিদ কমিটির নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম