ঢাকা, ২৪ অক্টোবর ২০২৬, শনিবার, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

কুপ্রস্তাবে রাজি না হওয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টা ও প্রাণনাশের হুমকি, রাজবাড়ীতে সংবাদ সম্মেলন

সারাদেশ | ইমরান খান। রাজবাড়ী প্রতিনিধি।

(৫৮ মিনিট আগে) ২৪ অক্টোবর ২০২৬, শনিবার, ৬:৪৪ অপরাহ্ন

banglahour

 

রাজবাড়ীর পাংশায় কুপ্রস্তাবে রাজি না হওয়ায় প্রবাসীর স্ত্রীর ওপর হামলা ও ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে প্রতিবেশী এক পশু চিকিৎসকের (গরুর ডাক্তার) বিরুদ্ধে। অভিযুক্ত ব্যক্তির নাম জসিম উদ্দিন, যিনি পেশায় গ্রাম্য পশু চিকিৎসক হিসেবে পরিচিত।

আজ শনিবার (২৪ অক্টোবর) বেলা ২টায় উপজেলার পাট্টা ইউনিয়নের বিলচত্রা এলাকায় ভুক্তভোগী নারী নিজ বাসভবনে এ সংবাদ সম্মেলন করেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ভুক্তভোগী নারী অভিযোগ করে বলেন, অভিযুক্ত জসিম উদ্দিন দীর্ঘদিন ধরে তাকে কুপ্রস্তাব দেওয়াসহ কুনজর দিয়ে আসছিলেন। এতে তিনি রাজি না হওয়ায় তাকে বসতবাড়ি থেকে বিতাড়িত করার উদ্দেশ্যে তার সম্পত্তির ওপর নজর দেন অভিযুক্ত। কিন্তু সেখানেও ব্যর্থ হয়ে সম্প্রতি তাকে একা পেয়ে নিজ বসতঘরে ঢুকে ধর্ষণের চেষ্টা চালান জসিম।

ভুক্তভোগী প্রবাসীর স্ত্রী আরও অভিযোগ করেন, "পূর্বে আমার বাবাকে হত্যা করা হয়েছিল। ওই হত্যাকাণ্ডের সাথে জসিম ও তার পিতা সরাসরি জড়িত ছিলেন। এখন সে আমার সন্তানদেরও বাবার মতো হত্যা করার হুমকি দিচ্ছে। তার অনবরত হুমকির কারণে ভয়ে আমি ছোট মেয়েকে স্কুলেও পাঠাতে পারছি না।"

বর্তমানে অভিযুক্তের হুমকিতে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন উল্লেখ করে ভুক্তভোগী পরিবার স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর নিকট এর সুষ্ঠু বিচার এবং পরিবারের জীবনের নিরাপত্তার দাবি জানিয়েছেন।

 

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম