ঢাকা, ২৪ অক্টোবর ২০২৬, শনিবার, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডসহ বিভিন্ন কার্ডের নামে বিএনপি দূর্নীতি করেছে -ঠাকুরগাঁওয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল

সারাদেশ | এমদাদুল ইসলাম ভূট্টো। ঠাকুরগাঁও।

(৪৭ মিনিট আগে) ২৪ অক্টোবর ২০২৬, শনিবার, ৩:৫৯ অপরাহ্ন

banglahour


ঠাকুরগাঁও প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল মিয়া গোলাম পারওয়ার বলেন ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডসহ বিভিন্ন কার্ডের নামে বিএনপি যে দূর্নীতি করেছে, দলীয়করণ করে যে লুটপাট করেছে আবার যদি মির্জা ফখরুলের ভাই এম পি নির্বাচিত হয় তাহলে ঠাকুরগাঁওকে শূন্য করে ফেলবে। দেলোয়ার একজন ভালো ছেলে তাই ২৯ তারিখ দাড়িপাল্লায় ভোট দিয়ে জয়যুক্ত করবেন। সে নির্বাচিত হলে লুটপাট হবে না, চুরি হবে না।

আজ শনিবার (২৪ অক্টোবর) দুপুরে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে (বড় মাঠ) ঠাকুরগাঁও-০১ আসনের উপনির্বাচনে ১১ দলীয় ঐক্যজোট মনোনীত প্রার্থী  জননেতা দেলাওয়ার হোসেন এর দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থনে নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন ১৯৯৬ সালে বিএনপি মাগুরার নির্বাচনে অনিয়ম দুর্নীতি করতে গিয়ে ক্ষমতা ছাড়তে হয়েছে। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন এই নির্বাচনে যদি কোন ধরনের কার্ড চুবির চেষ্টা করা হয়। তাহলে এখান থেকেই সরকার পতনের আন্দোলন শুরু করা হবে।

গোলাম পারওয়ার বলেন বিএনপি সাত মাসে যে লুটপাট করেছে তারা টেন্ডারবাজি, সার সিন্ডিকেট, সার ডিলার নিয়োগসহ সকল ক্ষেত্রে দূর্নীতিতে নিমোর্জিত হয়েছে।

সেক্রেটারী জেনারেল বলেন বিএনপির যে প্রার্থী তিনি বিগত সময়ে আওয়ামী লীগের সাথে আপোষ করে রাজনীতি করেছেন তার বিরুদ্ধে কোন ধরনের মামলা নির্যাতন বা হয়রানীর শিকার হননি তিনি।

বাংলাদেশ জামায়াতে ইসলামী ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি অধ্যাপক বেলাল উদ্দিন প্রধানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এমপি প্রার্থী জননেতা দেলাওয়ার হোসেন, ডাকসু ভিপি-সাদিক কায়েম, জাগপা নেতা রাশেদ প্রধানসহ অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম