ঢাকা, ২৫ অক্টোবর ২০২৬, রবিবার, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

ভৈরবে ব্যবসায়ী ২ ভাই কে কুপিয়ে হত্যা চেষ্টায় আসামীদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন।। ওসিকে ৩ দিনের আল্টিমেটাম

সারাদেশ | এম এ হালিম। ভৈরব প্রতিনিধি।

(৫৮ মিনিট আগে) ২৫ অক্টোবর ২০২৬, রবিবার, ২:৩৯ অপরাহ্ন

banglahour

ভৈরবে ব্যবসায়ীদের উপর সন্ত্রাসী হামলা ও ১৬ লাখ টাকা ছিনতাই, মিথ্যা  অপপ্রচার ও আসামীদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এ সময় মানব বন্ধনে ওসিকে আগামী ৩ দিনের মধ্যে আসামীদের গ্রেফতার করার আল্টিমেটাম দেয়া হয়। ৩ দিনের মধ্যে আসামিদের গ্রেফতার করা না হলে বিভিন্ন স্যগঠনের পক্ষ থেকে রাজপথে বৃহত্তর কর্মসূচী গড়ে তুলা হবে বলে হুশিয়ারী দেন। 


নিসচা,ভৈরব বই মেলা পরিষদ,প্রেসক্লাব,পিঠা উৎসব, প্রথম আলো বন্ধু সভাসহ বিভিন্ন সংগঠনের আয়োজনে  আজ রোববার বেলা ১১ টার দিকে চন্ডিবের হাসপাতালের সামনের সড়কে ঘন্টাব্যাপী মানব বন্ধনে বক্তব্য রাখেন নিসচা ভৈরব উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ আলাল উদ্দিন, প্রেসক্লাবে সাধারণ সম্পাদক সাংবাদিক মোঃ সোহেলুর রহমান, বই মেলা পরিষদের  সাধারণ সম্পাদক মানিক চৌধুরী, প্রথম আলো পত্রিকার নিজস্ব প্রতিনিধি মোঃ সুমন মোল্লা, ইত্তেফাক ও এটিএন বাংলার প্রতিনিধি তুহিন মোল্লা, প্রথম আলো বন্ধু সভার সাবেক সভাপতি ইকরাম বক্স প্রমূখ।

এ সময় বক্তারা বলেন গত ১৮ অক্টোবর রোববার সন্ত্রাসীদের চাঁদা  না দেয়ায় ব্যাংকে যাওয়ার পথে মোহাম্মদ আলীসহ ৪/৫ জন দেশীয় অস্ত্র নিয়ে পেছন থেকে  হামলা চালিয়ে কুপিয়ে পিটিয়ে আহত করে ২ ভাইয়ের  কাছ থেকে ১৬ লাখ টাকা ছিনতাই করে নিয়ে যায় ।  এ ঘটনায় ভৈরব থানায় মামলা দায়ের করা হলে ও পুলিশ এখনো পর্যন্ত মামলার কোন আসামী কে গ্রেফতার করতে পারেনি।     আগামী ৩ দিনের মধ্যে আসামীদের গ্রেফতার করা না হলে বিভিন্ন স্যগঠনের পক্ষ থেকে রাজপথে বৃহত্তর কর্মসূচী গড়ে তুলা হবে।   

এ সময় বক্তারা আরো বলেন, সন্ত্রাসীরা ব্যবসায়ী নুরুল হক ও তার ভাই মাসুদুর রহমান রানাকে জড়িয়ে  নারীকে উত্যক্তের মিথ্যা অপবাদ ছড়িয়ে মানহানি করছে। তারা ২ ভাই বিশিষ্ট ব্যবসায়ী ও সামাজিক ও মানবিক মানুষ ।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম