ঢাকা, ২৬ অক্টোবর ২০২৬, সোমবার, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

সুস্থ হয়ে উঠছেন ব্রেন টিউমারে আক্রান্ত ইলিয়াস কাঞ্চন

বিনোদন | নিজস্ব প্রতিবেদক।

(২ ঘন্টা আগে) ২৬ অক্টোবর ২০২৬, সোমবার, ৪:৩৬ অপরাহ্ন

banglahour

ব্রেন টিউমারে আক্রান্ত ঢাকাই সিনেমার কিংবদন্তি অভিনেতা ও ‘নিরাপদ সড়ক চাই’ আন্দোলনের প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চনের শারীরিক অবস্থার বড় ধরনের উন্নতি হয়েছে এবং তিনি এখন অনেকটাই ঝুঁকিমুক্ত। দীর্ঘ চিকিৎসা প্রক্রিয়া শেষে চিকিৎসকেরা তাঁর এই ইতিবাচক পরিবর্তনের কথা নিশ্চিত করেছেন।

লন্ডনে চিকিৎসাধীন এই অভিনেতার শারীরিক অবস্থার আশাব্যঞ্জক উন্নতি হওয়ায় তাঁকে এখন আর কেমোথেরাপি নিতে হচ্ছে না। বর্তমানে লন্ডনে মেয়ের বাসায় থেকে চিকিৎসক প্রফেসর ড্রিমিট্রিয়াসের তত্ত্বাবধানে শুধুমাত্র মুখে খাওয়ার ওষুধের মাধ্যমে তাঁর চিকিৎসা চলছে।

তাঁর চিন্তাভাবনা এখন অনেকটাই স্বাভাবিক। কথাবার্তার দীর্ঘদিনের জড়তা কেটে যাওয়ার পাশাপাশি হাঁটাচলাও আগের চেয়ে বেশ স্বাভাবিক হয়ে উঠছে। ক্যানসারের জটিল থেরাপির পরেও তাঁর স্মৃতিশক্তি সম্পূর্ণ অক্ষুণ্ণ রয়েছে এবং তিনি নিয়মিত সহকর্মীদের সাথে যোগাযোগ রাখছেন ও নিরাপদ সড়ক নিয়ে তাঁর ভাবনার কথা প্রকাশ করছেন তিনি।

উল্লেখ্য, ২০২৫ সালের এপ্রিলে জনপ্রিয় অভিনেতা ইলিয়াস কাঞ্চনের ব্রেন টিউমার ধরা পড়ে। উন্নত চিকিৎসার জন্য তাকে লন্ডনে নিয়ে যাওয়া হয়। একই বছরের আগস্টে তাঁর মস্তিষ্কে অস্ত্রোপচার করা হলেও জটিল অবস্থানের কারণে টিউমারটি সম্পূর্ণ অপসারণ করা সম্ভব হয়নি। দীর্ঘ ১ বছরেরও বেশি সময় ধরে প্রায় ১০০টি কেমোথেরাপি ও রেডিয়েশন নেওয়ার পর অবশেষে তিনি সুস্থতার পথে রয়েছেন।

নিরাপদ সড়ক চাই আন্দোলন-এর কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে কিংবদন্তি অভিনেতা ও ‘নিরাপদ সড়ক চাই’ আন্দোলনের প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চনের পুরোপুরি সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।

বিনোদন থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম