ঢাকা, ২৭ অক্টোবর ২০২৬, মঙ্গলবার, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

চাঁপাইনবাবগঞ্জে দুর্ধর্ষ ছিনতাই মামলার মূলহোতা গ্রেপ্তার

সারাদেশ | মো আশরাফুল ইসলাম। চাঁপাইনবাবগঞ্জ।

(২ ঘন্টা আগে) ২৭ অক্টোবর ২০২৬, মঙ্গলবার, ৫:১৬ অপরাহ্ন

banglahour

 

রাজশাহীতে খাবারের সঙ্গে চেতনানাশক ওষুধ খাইয়ে ইজিবাইক ছিনতাইয়ের ঘটনায় দায়ের করা মামলার মূলহোতা জাকির হোসেন জনি (৩২) কে চাঁপাইনবাবগঞ্জের রহনপুর থেকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৫, সিপিসি-১-এর একটি আভিযানিক দল।

সোমবার (২৬ অক্টোবর) রাত ৯টা ৪০ মিনিটে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের হুজরাপুর এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার জাকির হোসেন জনি রাজশাহী মহানগরীর দামকুড়া থানার ভিমের ডাইং এলাকার আশগর আলী টেপার ছেলে। তিনি মামলার এজাহারভুক্ত এক নম্বর আসামি।

মামলার এজাহার সূত্রে জানা যায়, মামলার বাদী সাজিদ শেখ (১৮) পেশায় একজন ব্যাটারিচালিত ইজিবাইক চালক। জনি তাঁর পূর্বপরিচিত। বিভিন্ন পেয়ারা বাগান থেকে পেয়ারা সংগ্রহের কথা বলে প্রতিদিন এক হাজার টাকা ভাড়ায় সাজিদের ইজিবাইক নিতেন তিনি।

এরই ধারাবাহিকতায় গত ৭ সেপ্টেম্বর সকাল সাড়ে ৬টার দিকে সাজিদ ইজিবাইক নিয়ে দামকুড়া বাজারে যান। সেখানে জনিসহ অজ্ঞাতনামা আরও দুই থেকে তিনজন তাঁকে একটি খাবার হোটেলে নিয়ে যান। পরে খিচুড়ি ও চায়ের সঙ্গে চেতনানাশক ওষুধ খাইয়ে তাঁর ইজিবাইক ছিনিয়ে নিয়ে যান বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় সাজিদ শেখের লিখিত অভিযোগের ভিত্তিতে রাজশাহী মহানগর পুলিশের দামকুড়া থানায় জনিসহ অজ্ঞাতনামা দুই থেকে তিনজনের বিরুদ্ধে দস্যুতার মামলা করা হয়। মামলা দায়েরের পর আসামিরা আত্মগোপনে চলে যান।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আসামিদের গ্রেপ্তারে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি এসআরবি ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা নজরদারি বাড়ায়। এরই ধারাবাহিকতায় রহনপুরের হুজরাপুর এলাকায় অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি জনিকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মামলার তদন্তকারী কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম