ঢাকা, ২৯ অক্টোবর ২০২৬, বৃহস্পতিবার, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

হিজলায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সারাদেশ | মো সেলিম রাড়ী। বরিশাল হিজলা প্রতিনিধি।

(৯ ঘন্টা আগে) ২৮ অক্টোবর ২০২৬, বুধবার, ৭:১১ অপরাহ্ন

banglahour


বরিশালের হিজলা উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলার যুবদলের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
বুধবার দুপুর ১২ টার সময় উপজেলার হিজলা সরকারি কলেজ থেকে আনন্দ রেলী বের হয়ে বিভিন্ন দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।


প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে নেতৃত্ব দেন উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আবদুল মতিন তালুকদার ও সদস্য সচিব আমির হোসেন বাগা ও যুবদল নেতা জহির রায়হান কামাল সরদার, মাহফুজুর রহমান এলিট আনিচ সরদার সহ উপজেলা যুবদলের অন্যান্য নেতৃবৃন্দ।
এ সময় সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করা, তৃণমূল পর্যায়ে দলকে সুসংগঠিত করা এবং সাধারণ মানুষের পাশে থাকার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
প্রতিষ্ঠাবার্ষিকীতে সংক্ষিপ্ত আলোচনা করেন উপজেলা বিএনপির সদস্য সচিব এডভোকেট দেওয়ান মনির হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলতাফ হোসেন খোকন।

উল্লেখ্য, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল যুবসংগঠন হিসেবে দীর্ঘদিন ধরে রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করে আসছে।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম