ঢাকা, ২৯ অক্টোবর ২০২৬, বৃহস্পতিবার, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

লগি-বৈঠা দিয়ে মানুষ হত্যার বিচারের দাবিতে মুক্তাগাছায় বিক্ষোভ মিছিল

সারাদেশ | রিপন সারওয়ার। জেলা প্রতিনিধি। ময়মনসিংহ।

(৬ ঘন্টা আগে) ২৮ অক্টোবর ২০২৬, বুধবার, ১০:৩৫ অপরাহ্ন

banglahour

 

ময়মনসিংহের মুক্তাগাছায় ২০০৬ সালের ২৮ অক্টোবর লগি-বৈঠা দিয়ে মানুষ হত্যা এবং লাশের উপর নিত্যকারীদের বিচারের দাবিতে মুক্তাগাছা বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী মুক্তাগাছা উপজেলা শাখার আয়োজনে বুধবার বাদ আছর উপজেলা জামায়াতের অফিস শহরের সারপট্টি এলাকা থেকে একটি বড় বিক্ষোভ মিছিল শহরের আটানি বাজার, চৌরঙ্গীমোড়, দরিচারআনি বাজার হয়ে মুক্তাগাছা থানার সমানে দিয়ে মুক্তাগাছা বড় মসজিদ এলাকায় গিয়ে শেষ হয়। মিছিল পরবর্তী সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন মুক্তাগাছা উপজেলা জামাাতের আমীর অধ্যাপক শামছুল হক, সেক্রেটারি আব্দুল্লাহ মোহাম্মদ মোজাহিদ, পৌর আমীর আফতাবুর রহমান আকন্দ। উপস্থিত ছিলেন মুক্তাগাছা উপজেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ হাবিবুল হক শরীফ, প্রচার সম্পাদক ডা. আজহারুল ইসলাম শাহিন, উপজে সেক্রেটারি হাফেজ মেহেদী হাসান মুক্তাগাছা পৌর মেয়র প্রার্থী জামায়ত নেতা মোহাম্মদ শামীম, জামায়াত নেতা মোস্তফা রায়হান, উপজেলা ও পৌর জামায়াতের বিভিন্ন নেতৃবৃন্দ। 


আলোচনা সভায় বক্তারা বলেন, আওয়ামী গুন্ডা বাহিনী ২০০৬ সালের ২৮ অক্টোবর লগি-বৈঠা দিয়ে পিটিয়ে জামায়াতে ইসলামীর অনেক ভাইকে হত্যা করেছে এবং লাশের উপর নিত্য করেছে। এমন নিকৃষ্ট, বরবরোচিত হত্যাকান্ডের সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় আনার সরকারের প্রতি আহবান জানান বক্তারা।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম