ঢাকা, ২৯ অক্টোবর ২০২৬, বৃহস্পতিবার, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

কটিয়াদীতে ২৮ অক্টোবর হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জামায়াতের বিক্ষোভ

সারাদেশ | মিয়া মোহাম্মদ ছিদ্দিক কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি।

(৯ ঘন্টা আগে) ২৮ অক্টোবর ২০২৬, বুধবার, ৭:১৩ অপরাহ্ন

banglahour

কটিয়াদীতে ২৮ অক্টোবর হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জামায়াতের বিক্ষোভ

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ
২০০৬ সালের ২৮ অক্টোবর পল্টন হত্যাকাণ্ডের দ্রুত বিচার ও জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবিতে কিশোরগঞ্জের কটিয়াদীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী কটিয়াদী উপজেলা শাখা।

বুধবার (২৮ অক্টোবর) বিকেলে উপজেলা জামায়াতের উদ্যোগে কটিয়াদী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক মোজাম্মেল হক জোয়ারদারের নেতৃত্বে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কটিয়াদী বাসস্ট্যান্ড এলাকায় গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মাহমুদুল হাসানের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক মোজাম্মেল হক জোয়ারদার, নায়েবে আমীর সাইদুল হক বিএসসি, কটিয়াদী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা শফিকুল ইসলাম মোড়ল, বায়তুল মাল সেক্রেটারি মাওলানা আব্দুল আওয়াল, অফিস সেক্রেটারি জামাল উদ্দিন মাস্টার, পৌর আমীর আনিসুজ্জামান রুবেল মাস্টার, যুব বিভাগের সভাপতি মাওলানা আলী হোসেন রণি কাউসারী এবং শ্রমিক কল্যাণ ফেডারেশন কটিয়াদী উপজেলা শাখার সভাপতি শহীদুল ইসলাম দুলালসহ স্থানীয় নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবর পল্টনে লগি-বৈঠার হামলায় সংঘটিত হত্যাকাণ্ড বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের একটি নৃশংস ঘটনা। দীর্ঘ সময় অতিবাহিত হলেও এ ঘটনার বিচার সম্পন্ন না হওয়ায় তাঁরা ক্ষোভ প্রকাশ করেন।

বক্তারা আরও বলেন, এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার, আইনের আওতায় এনে সুষ্ঠু বিচার নিশ্চিত করতে হবে। একই সঙ্গে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবি জানান তাঁরা।

 

 

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম