ঢাকা, ২৬ আগস্ট ২০২৬, বুধবার, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত- ফয়জুর করীম

রাজনীতি | নিজস্ব প্রতিবেদক

(৩ বছর আগে) ১৪ মে ২০২৩, রবিবার, ৩:২৩ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৩:২৭ অপরাহ্ন

banglahour

বরিশাল: বরিশালে বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষের ইসলামী আন্দোলনে যোগদান অনুষ্ঠানে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম শায়খে চরমোনাই বলেছেন, ইসলাম বিজয় হলে এদেশের মানুষের বিজয় হবে। মানুষ অধিকার বঞ্চিত। নাগরিক ও ভোটাধিকার থেকে বঞ্চিত। নিত্যমূল্যের উর্ধ্বগতির কষাঘাতে মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠছে। ইসলামকে বিজয় করা গেলে মানুষ সবদিক থেকে অধিকার ফিরে পাবে। সুখে শান্তিতে বসবাস করতে পারবে।

বরিশাল নগরীর ১০ নং ওয়ার্ডের বিভিন্ন শ্রেণি ও পেশার একদল যুবক দলের নায়েবে আমীর শায়েখে চরমোনাইকে ফুলেল  তোড়া উপহার দিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এ যোগদান করেছেন। এ সময় বরিশাল মহানগর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নায়েবে আমীর বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ এদেশবাসীর আশা-আকাঙ্খার ঠিকানা। যে সকল যুব সমাজ আজকের যোগদান অনুষ্ঠানে অংশ নিয়েছেন তারা সবচেয়ে ভাল সিদ্ধান্ত নিয়েছেন। আদর্শবান যুবকরা জাগলে ইসলাম জাগবে, ইসলামী অনুশাসন প্রতিষ্ঠা হবে। ইনশাআল্লাহ। তিনি সকলকে আন্তরিক অভিনন্দন ও মুবারকবাদ জানান।

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম