ঢাকা, ৩০ অক্টোবর ২০২৬, শুক্রবার, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

ধামরাইয়ে পুকুর থেকে গৃহবধূর ভাসমান মরদেহ উদ্ধার

সারাদেশ | মো সাফায়েত খান ওপেল। ধামরাই প্রতিনিধি।

(১৬ ঘন্টা আগে) ২৯ অক্টোবর ২০২৬, বৃহস্পতিবার, ৬:৩২ অপরাহ্ন

banglahour

 

ঢাকার ধামরাইয়ে বাড়ির পাশের একটি পুকুর থেকে তাহমিনা আক্তার শিল্পী নামে দুই সন্তানের জননী এক গৃহবধূর ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে উপজেলার সুয়াপুর ইউনিয়নের ঈশাননগর এলাকায় এই ঘটনা ঘটে। নিহত তাহমিনা আক্তার শিল্পী স্থানীয় আজিজুর রহমানের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ঈশাননগর এলাকার নিজ বাড়ির পাশের চেয়ারম্যান বাড়ির পুকুরে এক নারীর মরদেহ ভাসতে দেখেন স্থানীয় বাসিন্দারা। পরে খবর পেয়ে ধামরাই থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

নিহতের পরিবারের দাবি, ভোররাতে পুকুরে গোসল করতে গিয়ে দুর্ঘটনাবশত পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে।

এ বিষয়ে ধামরাই থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শহিদুল ইসলাম জানান, গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার রহস্য উদঘাটনে এবং মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম