ঢাকা, ৩০ অক্টোবর ২০২৬, শুক্রবার, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

দুবলার চরে যাওয়ার পথে মোংলায় নদীতে পড়ে জেলে নিখোঁজ, দিনভর উদ্ধার অভিযানেও মেলেনি সন্ধান

সারাদেশ | মনিরুল ইসলাম দুলু। বাগেরহাট প্রতিনিধি।

(১২ ঘন্টা আগে) ২৯ অক্টোবর ২০২৬, বৃহস্পতিবার, ৯:১৭ অপরাহ্ন

banglahour


বঙ্গোপসাগরের দুবলার চর শুঁটকি পল্লীর উদ্দেশ্যে যাওয়ার পথে ট্রলার নোঙর করে রাখা অবস্থায় নদীতে পড়ে মোঃ  মেহেদী (২২) নামে এক মৌসুমি জেলে নিখোঁজ হয়েছেন। ঘটনার পর মোংলা ও খুলনার ফায়ার সার্ভিসের দুটি ডুবুরি দল দিনভর চেষ্টা চালিয়েও তার সন্ধান বা লাশ উদ্ধার করতে পারেনি।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে মোংলার সিন্দুরতলা এলাকার নদীর পাড়ে এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজ মেহেদী বাগেরহাটের রামপাল উপজেলার গোবিন্দপুর গ্রামের ফয়লা বাজার এলাকার বাসিন্দা।
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আগামী শুঁটকি মৌসুমে দুবলার চরে কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে রওনা দেন মেহেদী। পথিমধ্যে সিন্দুরতলা এলাকায় নদীর তীরে তাদের বহনকারী ট্রলারটি নোঙর করা ছিল। সকালে ঘুম থেকে উঠে নদীর পাড়ে দাঁত ব্রাশ করার একপর্যায়ে অসাবধানতাবশত তিনি নদীতে পড়ে স্রোতে তলিয়ে যান।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে মোংলা ও খুলনা ফায়ার সার্ভিসের দুটি বিশেষজ্ঞ ডুবুরি ইউনিট। দিনভর নদীর বিভিন্ন পয়েন্টে তল্লাশি চালানো হলেও নিখোঁজ জেলের কোনো হদিস মেলেনি। পরবর্তীতে রাত হয়ে যাওয়ায় এবং আলো স্বল্পতার কারণে আজকের মতো উদ্ধার অভিযান স্থগিত করা হয়।
স্থানীয় রাজনীতিবিদ কোহিনুর সরদার জানান, ঘটনার পর থেকেই ফায়ার সার্ভিসের পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও তল্লাশি চালিয়ে যাচ্ছেন। কিন্তু এখনো তার কোনো খোঁজ না পাওয়ায় নিখোঁজ জেলের স্বজন ও সঙ্গীদের মধ্যে চরম উৎকণ্ঠা বিরাজ করছে।
মোংলা ফায়ার সার্ভিসের টিম লিডার মো. সাইফুল ইসলাম জানান, "খবর পাওয়ার পর থেকেই আমাদের ডুবুরি দল উদ্ধার অভিযান পরিচালনা করে। তবে দিনভর চেষ্টার পরও তাকে পাওয়া যায়নি। রাত হয়ে যাওয়ার কারণে আজকের মতো অভিযান স্থগিত রাখা হয়েছে। শুক্রবার সকালে পুনরায় উদ্ধার কাজ শুরু করা হবে।"


খুলনা থেকে আসা ফায়ার সার্ভিসের ডুবুরি দলের টিম  লিডার সাইদুর রহমান জানান, নিখোঁজ  মোঃ  মেহেদী কে যতক্ষণ না উদ্ধার করা যায় ততক্ষন পর্যন্ত  অভিযান অব্যাহত থাকবে। 

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম