গরিবের ডাক্তার হিসেবে সুপরিচিত চিকিৎসক ও সমাজসেবক অমূল্য চন্দ্র বণিকের ৩৫তম মৃত্যুবার্ষিকী আজ শুক্রবার। তিনি ১৯৩৭ সালে কিশোরগঞ্জের কটিয়াদীতে জন্ম নেন। মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ ছাড়াও আজীবন মানবসেবায় নিবেদিত ছিলেন তিনি। মৃত্যুবার্ষিকী উপলক্ষে অমূল্য বণিকের আত্মার মঙ্গল কামনায় কিশোরগঞ্জের কটিয়াদীর রাধা গোবিন্দ জিউর মন্দিরে পারিবারিকভাবে মাঙ্গলিক ক্রিয়াদির আয়োজন করা হয়েছে। এ ছাড়া প্রয়াতের বন্ধুবান্ধব, আত্মীয়-স্বজন ও সব শুভানুধ্যায়ীকে পরলোকগত আত্মার মঙ্গল কামনার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
