ঢাকা, ২৬ আগস্ট ২০২৬, বুধবার, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

সরকারের দমননীতি আজ শুধু দেশবাসীই নয়, সারাবিশ্ব অবগত

রাজনীতি | নিজস্ব প্রতিবেদক

(৩ বছর আগে) ১৪ মে ২০২৩, রবিবার, ৮:২৬ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৯:০৮ পূর্বাহ্ন

banglahour

ঢাকা: বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম বলেছেন, সরকারের দমননীতি ও একদলীয় শাসনব্যবস্থা আজ শুধু দেশবাসীই নয়, সারাবিশ্ব অবগত। পুনরায় ক্ষমতায় থাকতে বিদেশে দেন-দরবার করতে গিয়ে প্রত্যাখিত হয়ে এসেছেন প্রধানমন্ত্রী। তাই তিনি এখন উল্টাপাল্টা বলতে শুরু করেছেন।

রবিবার সন্ধ্যায় নয়াপল্টন ভাসানী মিলনায়তনে মহানগর কার্যালয়ে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির এক সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সালাম বলেন, বর্তমান সরকারের অধীনে নির্বাচন হওয়া আর শিয়ালের কাছে মুরগী বর্গা দেওয়া এক কথা। আওয়ামী লীগ কখনো কথা রাখেনি। স্বাধীনতার পরও এদের হাতেই গণতন্ত্রকে ভূলুণ্ঠিত হয়েছিল। বর্তমান শাসকগোষ্ঠীও একই কায়দায় গণতন্ত্রকে চার দেয়ালের মাঝে বন্দি করে রেখেছে।

তিনি বলেন, জনগণের পিঠ দেয়ালে ঠেকে গেছে। সরকার শুধু বাকস্বাধীনতা কেড়ে নেয়নি, দ্রব্যমূল্য বৃদ্ধি করে জনগণকে ভাতেও মারতে চাই। তাই এখন আর কোনো প্রতিবাদ নয়, অন্যায়ের প্রতিরোধ গড়ে তুলতে হবে। এরজন্য নেতাকর্মীদের প্রস্তুত হওয়ার আহ্বান জানান তিনি।  

মহানগর দক্ষিণের সদস্য সচিব রফিকুল আলম মজনু বলেন, জেল-জুলুম ও গায়েবি মামলা দিয়ে আর লাভ হবে। অত্যাচার নিপীড়ন সহ্য করতে করতে বিএনপির প্রতিটি নেতাকর্মী ইস্পাতের মত কঠিন হয়ে গেছে। এবার জীবন বাজি রেখে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে মাঠে নামবে এবং জনতার বিজয় হবেই হবে, ইনশাআল্লাহ।

এসময় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক নবী উল্লাহ নবী, যুগ্ম আহবায়ক ইউনূস মৃধা, মোশাররফ হোসেন খোকন, আবদুস সাত্তার, তানভীর আহমেদ রবিন, লিটন মাহমুদ, সেকান্দর কাদের, মনির হোসেন চেয়ারম্যানসহ মহানগর নেতারা বক্তব্য রাখেন। 

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম