ঢাকা, ৩১ অক্টোবর ২০২৬, শনিবার, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

খুলনায় ফুলকুঁড়ি আসরের ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন শিশুদের মেধা বিকাশে শিা, সংস্কৃতি ও ক্রীড়াচর্চায় গুরুত্বারোপ

সারাদেশ | শেখ লিয়াকত হোসেন,ব্যুরো প্রধান খুলনা।

(৩ ঘন্টা আগে) ৩১ অক্টোবর ২০২৬, শনিবার, ৯:২০ পূর্বাহ্ন

banglahour

শিশুদের মেধা ও মননের বিকাশে লেখাপড়ার পাশাপাশি শিা, সংস্কৃতি ও ক্রীড়াচর্চায় সম্পৃক্ত করার আহ্বান জানিয়েছেন খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। তিনি বলেছেন, আজকের শিশুরাই আগামী দিনের দেশের কর্ণধার। তাই তাদের যোগ্য, আদর্শবান ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে পরিবার ও সমাজকে সম্মিলিতভাবে দায়িত্ব পালন করতে হবে।

শুক্রবার (৩০ অক্টোবর) সকাল ১১টায় খুলনা জেলা শিল্পকলা একাডেমিতে জাতীয় শিশু-কিশোর সংগঠন ফুলকুঁড়ি আসরের খুলনা মহানগর শাখার ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপল্েয আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নজরুল ইসলাম মঞ্জু আরো বলেন, শিশুদের লেখাপড়ায় মনোযোগী করে তোলার পাশাপাশি তাদের সাংস্কৃতিক ও ক্রীড়ামূলক কর্মকাণ্ডে যুক্ত করতে হবে। শিশুদের মানসিক বিকাশের বিষয়েও অভিভাবকদের সচেতন থাকতে হবে। পারিবারিক ও সামাজিক আচরণের কারণে কোনো শিশু যেন মানসিকভাবে তিগ্রস্ত না হয়, সেদিকে সবাইকে খেয়াল রাখতে হবে। একই সঙ্গে শিশুদের অবহেলা ও নানা প্রতিকূলতা থেকে সুরা দিতে হবে। বর্তমানে শিশুদের মোবাইল ফোনের প্রতি অতিরিক্ত আসক্তি একটি উদ্বেগের বিষয়। এ আসক্তি থেকে তাদের বের করে এনে সৃজনশীল ও ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে। শিশুদের সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে পরিবার, সমাজ ও সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলে আয়োজিত অনুষ্ঠানে সাংস্কৃতিক পরিবেশনা, মাইন্ড ম্যারাথন এবং চিত্রাঙ্কন, উপস্থিত বক্তৃতা ও বৃরোপণসহ বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। শিশু-কিশোরদের প্রাণবন্ত অংশগ্রহণে পুরো আয়োজন উৎসবমুখর হয়ে ওঠে।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় প্রধান পরিচালক ও বাংলাদেশ শিশুকল্যাণ পরিষদের কাউন্সিলর মুজাহিদুল ইসলাম। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত খুলনা জেলা প্রশাসক ইরুফা সুলতানা। এ ছাড়া উপদেষ্টা সভাপতি প্রফেসর ড. শাহ আলম ও উপদেষ্টা কোষাধ্য ডা. এহসানুল কবিরসহ ফুলকুঁড়ি আসরের বিভিন্ন পর্যায়ের সংগঠক, অভিভাবক ও শিশু-কিশোররা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ফুলকুঁড়ি আসরের স্লোগান ‘পৃথিবীকে গড়তে হলে সবার আগে নিজেকে গড়ো’। এ আদর্শ ধারণ করে শিশু-কিশোরদের প্রতিভা বিকাশ, নৈতিক মূল্যবোধ সৃষ্টি এবং সুনাগরিক হিসেবে গড়ে তোলার ল্েয কাজ করে যাচ্ছে সংগঠনটি।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম