ঢাকা, ৩১ অক্টোবর ২০২৬, শনিবার, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির মধ্যে ৯ জনের মরদেহ আগেই দেশে এসেছে, শনিবার ফিরছে বাকি ৭ জন; নওগাঁর ৫ জন

সারাদেশ | মো পারভেজ হোসেন। নওগাঁ জেলা প্রতিনিধি।

(৯ ঘন্টা আগে) ৩০ অক্টোবর ২০২৬, শুক্রবার, ৮:১৪ অপরাহ্ন

banglahour


সৌদি আরবের রিয়াদে অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির মধ্যে বাকি সাতজনের মরদেহ আগামী শনিবার (৩১ অক্টোবর) দেশে আনা হচ্ছে। এর আগে গত ২৭ আগস্ট নয়জনের মরদেহ দেশে পাঠানো হয়েছিল। দেশে ফিরতে যাওয়া সাতজনের মধ্যে পাঁচজন নওগাঁ জেলার এবং দুজন নাটোর জেলার বাসিন্দা।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ২৯ অক্টোবরের এক চিঠি সূত্রে জানা গেছে, বাংলাদেশ বিমানের বিজি-৩৩৬ নম্বর ফ্লাইটে মরদেহগুলো ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে। ফ্লাইটটির নির্ধারিত সময় শনিবার সকাল ৮টা ৫ মিনিট।

চিঠিতে উল্লেখ করা হয়, গত ৯ আগস্ট সৌদি আরবের রিয়াদে একটি সোফা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় ১৬ জন বাংলাদেশি কর্মী নিহত হন। তাদের মধ্যে প্রথম পর্যায়ে গত ২৭ আগস্ট নয়জনের মরদেহ দেশে পাঠানো হয়। পরবর্তী সময়ে ডিএনএ পরীক্ষার মাধ্যমে বাকি সাতজনের পরিচয় শনাক্ত করা হয়। তাদের মরদেহ দেশে পাঠানোর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

দেশে ফিরতে যাওয়া সাতজনের মধ্যে নওগাঁ সদর উপজেলার শাহিন এবং আত্রাই উপজেলার হাসিবুল ইসলাম শুভ, মিনহাজ প্রামাণিক, মাসিদুল সরদার সজিব ও সাগর রয়েছেন। অন্য দুজন হলেন নাটোর জেলার নলডাঙ্গা উপজেলার মোহাম্মদ শামিম ও সাব্বির হোসেন।

মন্ত্রণালয়ের চিঠিতে মরদেহ গ্রহণ এবং পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ জানানো হয়েছে।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম