ঢাকা, ৩১ অক্টোবর ২০২৬, শনিবার, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

নয় মাস পর আবারও ক্যামেরার সামনে তানিয়া বৃষ্টি

অনুসন্ধান | নিজস্ব প্রতিবেদক।

(৩ ঘন্টা আগে) ৩১ অক্টোবর ২০২৬, শনিবার, ৯:২৩ পূর্বাহ্ন

banglahour

মরণব্যাধি ব্রেন টিউমার জয় করে দীর্ঘ ৯ মাস পর আবারও ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি । শারীরিক অসুস্থতা, মস্তিষ্কে অস্ত্রোপচার ও দীর্ঘ চিকিৎসা শেষে তিনি সম্প্রতি শুটিংয়ে ফিরেছেন।

নির্মাতা ইকসান রনির পরিচালনায় 'অংশীদার' নামের একটি নতুন নাটকের মাধ্যমে তিনি অভিনয়ে ফিরেছেন। নাটকটির শুটিং এরই মধ্যে সম্পন্ন হয়েছে।

এই নাটকে তানিয়া বৃষ্টির সঙ্গে আরও অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, ডলি জহুরসহ আরও অনেকে।

চলতি বছরের ফেব্রুয়ারি মাসে তাঁর মস্তিষ্কে টিউমার ধরা পড়ে। প্রথমে ঢাকার একটি হাসপাতালে তাঁর অস্ত্রোপচার করা হয় এবং পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য ভারতের চেন্নাইয়ে নিয়ে আরেকটি অস্ত্রোপচার করা হয়। এরপর দীর্ঘ কেমোথেরাপি ও চিকিৎসকদের পরামর্শে সম্পূর্ণ বিশ্রামে থাকায় প্রায় ৯ মাস তিনি লাইট-ক্যামেরা থেকে দূরে ছিলেন।

গত ৩ অক্টোবর এক ফেসবুক লাইভে এসে অভিনেত্রী জানান, তিনি এখন আগের চেয়ে অনেক ভালো ও সুস্থ আছেন।

তানিয়া বৃষ্টি সুস্থ হয়ে চেনা ছন্দে ফিরে আসায় নাট্যপাড়া ও ভক্তদের মাঝে স্বস্তি ফিরে এসেছে। পরিচালক ইকসান রনি সামাজিক যোগাযোগ মাধ্যমে শুটিংয়ের ছবি প্রকাশ করে তাঁকে স্বাগত জানিয়েছেন।

অনুসন্ধান থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম