ঢাকা, ৩১ অক্টোবর ২০২৬, শনিবার, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

জালালপুর ইউনিয়নের চেয়ারম্যান পদে দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেন রফিকুল আলম

সারাদেশ | মিয়া মোহাম্মদ ছিদ্দিক কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি।

(৫৫ মিনিট আগে) ৩১ অক্টোবর ২০২৬, শনিবার, ১:২৮ অপরাহ্ন

banglahour


কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলা আসন্ন ইউনিয়ন পরিযদ নির্বাচনকে সামনে রেখে ১০নং জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) থেকে দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছে  রফিকুল আলম রফিক।

বুধবার (৩০ অক্টোবর) রাতে কটিয়াদী  উপজেলা বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন খান দিলীপের হাত থেকে দলীয় মনোনায়ন পত্র গ্রহণ করেন উপজেলায় বিএনপি সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও জালালপুর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান রফিকুল আলম রফিক।


এসময় উপজেলায় বিএনপির সহ-সভাপতি শফিকুর রহমান বাদল,জসীম উদ্দিন মেনু, সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান, মোহাম্মদ আলী,জালালপুর ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল,সেচ্ছাসেবকদল, কৃষকদলের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন ।


তিনি বলেন, আমি নির্বাচিত হবার পর থেকে অদ্যবধি পর্যন্ত বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে এসেছি। আপনাদের দোয়ায় ও সহযোগিতায় আবার যদি নির্বাচিত হতে পারি বাকি কাজ  ইউনিয়নকে আধুনিক ও মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে কাজ করবো।তিনি জালালপুর ইউনিয়ন বাসীর কাছে দোয়া ও সমর্থন কামনা করেন।

 

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম