ঢাকা, ৩১ অক্টোবর ২০২৬, শনিবার, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

৪ টি পাহাড়ি বন্য বানরসহ ৪ বাজিকর আটক

সারাদেশ | মনিরুল ইসলাম। কুয়াকাটা প্রতিনিধি।

(৫৩ মিনিট আগে) ৩১ অক্টোবর ২০২৬, শনিবার, ১:৩২ অপরাহ্ন

banglahour

 

পটুয়াখালীর কলাপাড়ায় ৪ টি পাহাড়ি বন্য বানরসহ ৪ বাজিকরকে আটক করেছে এনিমেল লাভারস অফ পটুয়াখালীর কলাপাড়া শাখার সদস্যরা। শনিবার বেলা এগারোটায় বনবিভাগের সহায়তায় শহরের ব্রিজ সংলগ্ন সিএনজি স্ট্যান্ড থেকে তাদের আটক করা হয়। উদ্ধারকৃত বানগুলোর এক একটির বয়স ১৫ থেকে ২০ বছর। আটককৃতরা হলো চট্রগ্রামের মিরসরাইয়ের মো. মোস্তাক (৫০), মো. লোকমান (৪০), মো. লিটন মীর (৫৫) ও মো. কামরুল (৫০)। তারা দীর্ঘদিন দেশের বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে এসব বানর দিয়ে খেলা দেখিয়ে আসছে। পরে তারা আর বন্যপ্রানী সংরক্ষন করবেনা মর্মে মুচলেকা দিলে বনবিভাগ তাদের ছেড়ে দেয়।


এনিমেল লাভারস অফ পটুয়াখালীর কলাপাড়া শাখার টিম লিডার বায়জিদ মুন্সী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বানরসহ এসব বাজিকদের আটক করা হয়েছে। বন বিভাগের সহায়তায় বানরগুলো সংরক্ষিত বনাঞ্চলে অবমুক্ত করা হবে।
উল্লেখ্য, বন্যপ্রানী সংরক্ষন ও নিরাপত্তা আইন-২০২৬ অনুযায়ী লাইসেন্স ব্যতীত যে কোন বন্যপ্রাণী শিকার, লালন-পালন, আবদ্ধ রাখা, ক্রয়-বিক্রয় ও পরিবহন দন্ডনীয় অপরাধ।
 

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম