ঢাকা, ১ নভেম্বর ২০২৬, রবিবার, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

খুলনা নিউ মার্কেট ও সোনাডাঙ্গা বাস টার্মিনাল এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান কেডিএ’র

সারাদেশ | শেখ লিয়াকত হোসেন,ব্যুরো প্রধান খুলনা।

(৩ ঘন্টা আগে) ১ নভেম্বর ২০২৬, রবিবার, ১২:৪০ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:৪৩ অপরাহ্ন

banglahour


মহানগরীর সোনাডাঙ্গা বাস টার্মিনাল, কেডিএ নিউমার্কেট ও পার্শ্ববর্তী  বাণিজ্যিক এলাকায় গড়ে উঠে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ-কেডিএ। বৃহস্পতিবার ম এ অভিযান পরিচালনা করা হয়। এরআগে মঙ্গলবার থেকে অবৈধ স্থাপনা সরিয়ে নিতে মাইকিং করেছিল কেডিএ।কেডিএ এম এ বারী সড়ক পার্শ্বস্থ বাণিজ্যিক কাম আবাসিক এলাকার ১০৩, ১০৪, ০১নং প্লট এবং নিউ মার্কেট এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করা হয়। উচ্ছেদ অভিযান পরিচালনাকালে খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ-কেডিএ’র নির্বাহী ম্যাজিষ্ট্রেট এএসএম শাহনেওয়াজ মেহেদী, তত্ত্বাবধায়ক প্রকৌশলী জিএম মাসুদুর রহমান, সিনিয়র বৈষয়িক অফিসার এমএ কে সাদ, বৈষয়িক অফিসার শাহানা তাবাচ্ছুমসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।

কেডিএ’র নিজস্ব নির্বাহী ম্যাজিষ্ট্রেট না থাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করা সম্ভব হতো না।সম্প্রতি নির্বাহী ম্যাজিষ্ট্রেট যোগদান করায় অবৈধ স্থাপনা উচ্ছেদ, অননুমোদিত স্থাপনা অপসারণসহ প্রয়োজনী আইনগত ব্যবস্থা নেবে কেডিএ।তত্ত্বাবধায়ক প্রকৌশলী জিএম মাসুদুর রহমান জানান, মহানগরীকে সুন্দর আধুনিক করতে হলে অবৈধ স্থাপনা উচ্ছেদ অনস্বীকার্য। কেডিএফ চেয়ারম্যান এডভোকেট শফিকুল আলম মনা খুলনা মহানগরীকে একটি আধুনিক রুপ দিতে যে পরিকল্পনা হাতে নিয়েছেন।আমরা সেটি বাস্তবায়নের সদা ব্যস্ত।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম