ঢাকা, ১ নভেম্বর ২০২৬, রবিবার, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় যুব দিবস উদযাপন, উদ্যোক্তাদের পণ্যের প্রদর্শনী

সারাদেশ | মো আশরাফুল ইসলাম। চাঁপাইনবাবগঞ্জ।

(১ ঘন্টা আগে) ১ নভেম্বর ২০২৬, রবিবার, ৩:৫১ অপরাহ্ন

banglahour

‘জাতীয় যুব দিবস-২০২৬’ উদযাপন উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে আলোচনা সভা, যুব ঋণের চেক ও প্রশিক্ষণ সনদ বিতরণসহ নানা কর্মসূচি পালন করেছে জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর।

রোববার (১ নভেম্বর)  সকাল ১০ টা সমায় জেলা যুব ভবন মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে যুবকদের আত্মকর্মসংস্থান ও উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে বিভিন্ন উদ্যোগ তুলে ধরা হয়। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল যুব উদ্যোক্তা ও আত্মকর্মীদের উৎপাদিত বিভিন্ন পণ্যের প্রদর্শনী।

প্রদর্শনীতে কুটিরশিল্পের তৈরি বিভিন্ন সামগ্রী, নারীদের হাতে তৈরি থ্রি-পিস ও পোশাক, হস্তশিল্প এবং বিভিন্ন ধরনের খাদ্যপণ্য স্থান পায়। উদ্যোক্তাদের নিজস্ব উদ্যোগে তৈরি এসব পণ্য দর্শনার্থীদের কাছে তুলে ধরা হয়। পাশাপাশি যুব ঋণের চেক ও প্রশিক্ষণ সনদপত্র বিতরণ, নিবন্ধিত যুব সংগঠনকে নিবন্ধন সনদ প্রদান এবং সংগঠনগুলোকে ক্রেস্ট দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. নুরুল ইসলাম বুলবুল। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস ও জেলা বিএনপির আহ্বায়ক গোলাম জাকারিয়া।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু ছালেহ মো. মুসা জঙ্গী।

বক্তারা বলেন, দেশের উন্নয়ন ও অর্থনৈতিক অগ্রগতিতে যুবসমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রশিক্ষণ, ঋণ সহায়তা ও উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যের বাজার সম্প্রসারণের মাধ্যমে তরুণদের আত্মনির্ভরশীল করে গড়ে তুলতে হবে। যুবসমাজকে চাকরির পেছনে না ছুটে নিজেদের উদ্যোগে কর্মসংস্থান সৃষ্টি করতে এগিয়ে আসার আহ্বান জানান তাঁরা।

জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের এ আয়োজনের মধ্য দিয়ে তরুণ উদ্যোক্তাদের উৎসাহিত করা এবং যুবসমাজকে দক্ষ, আত্মনির্ভরশীল ও উৎপাদনমুখী করে গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করা হয়।

 

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম