চিত্রনায়িকা অপু বিশ্বাসকে হঠাৎ এক যুবকের চুমু দেওয়ার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর তা নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা তৈরি হয়েছে। ভিডিওতে থাকা ওই যুবকের নাম আদনান আজাদ। জানা গেছে, এটি কোনো বাস্তব ঘটনা নয়, দর্শকদের মধ্যে কৌতূহল ও আলোচনা তৈরি করার জন্য পরিকল্পিতভাবে ধারণ করা একটি প্রচারণামূলক ভিডিওর অংশ।
ছড়িয়ে পড়া ভিডিওটিতে অপু বিশ্বাস ও আদনান আজাদকে হবু বর-কনের সাজে দেখা গেছে। সেখানে মেহেদি পরানোর একটি আয়োজনের আবহে দুজনের মধ্যে খুনসুটি চলছিল এবং একপর্যায়ে দুষ্টুমি করে অপুকে চুমু দেন আদনান।
আদনান আজাদ মূলত একজন মডেল ও অভিনয়শিল্পী। এর পাশাপাশি তিনি বন্য প্রাণী ও প্রকৃতির আলোকচিত্রী (ফটোগ্রাফার) হিসেবেও পরিচিত।
প্রায় ১৮ বছর আগে গাজী মাজহারুল আনোয়ার পরিচালিত ‘পাষাণের প্রেম’ সিনেমায় অপু বিশ্বাসের বিপরীতে নায়ক হিসেবে বড় পর্দায় অভিষেক হয়েছিল আদনানের। পরবর্তীতে অপু বিশ্বাস ঢালিউডে নিয়মিত ও জনপ্রিয় হলেও আদনান চলচ্চিত্রে নিয়মিত হতে পারেননি।
দীর্ঘ বিরতির পর আবারও তাঁদের একসঙ্গে কাজ করা নিয়ে আলোচনা চলছে। সম্প্রতি তাঁরা একটি বিশেষ ফটোশুটও করেছেন। অপু বিশ্বাস গণমাধ্যমকে জানিয়েছেন, আদনান বড় পরিসরে একটি সিনেমা নির্মাণ করতে চান এবং দেশের বাইরে থেকে ভালো টিম নিয়ে কাজ করার বিষয়ে তাঁদের মধ্যে কথাবার্তা চলছে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
