ঢাকা, ৪ নভেম্বর ২০২৬, বুধবার, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

মুরাদনগরে ইলিশ মাছের পিকআপ ডাকাতি, ১৯ মামলার আসামি ডাকাত সর্দার গ্রেপ্তার

সারাদেশ | মো সেলিম রেজা মুন্সী, কুমিল্লা প্রতিনিধি।

(২ ঘন্টা আগে) ৪ নভেম্বর ২০২৬, বুধবার, ২:১০ অপরাহ্ন

banglahour

 

কুমিল্লার মুরাদনগরে প্রায় সাড়ে ৯ লাখ টাকা মূল্যের ইলিশ মাছবোঝাই পিকআপ ডাকাতির ঘটনায় আন্তজেলা ডাকাত দলের সর্দার ইদ্রিস মিয়াকে (২৭) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১১ (এসআরবি)। তাঁর বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ডাকাতির ১৯টি মামলা রয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) রাত ১১টার দিকে ঢাকার শনির আখড়া এলাকায় যৌথ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
এসআরবি জানায়, গত ২ সেপ্টেম্বর রাতে মুরাদনগরের নেয়ামতপুর এলাকায় ১০ থেকে ১২ জনের একটি ডাকাত দল মাছ ব্যবসায়ী বেল্লাল হোসেনের ইলিশ মাছবোঝাই পিকআপের গতিরোধ করে। এ সময় ব্যবসায়ী, চালক ও সহযোগীকে মারধর করে হাত-পা ও মুখ বেঁধে সড়কের পাশে ফেলে রেখে প্রায় ৯ লাখ ৫০ হাজার টাকার ইলিশ মাছসহ পিকআপ এবং নগদ ৭১ হাজার টাকা লুট করে নিয়ে যায় ডাকাতরা।

এ ঘটনায় মুরাদনগর থানায় মামলা করেন ভুক্তভোগী মাছ ব্যবসায়ী।
গ্রেপ্তার ইদ্রিস মিয়া নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার বাসিন্দা। এসআরবির দাবি, তিনি আন্তজেলা ডাকাত দলের সর্দার এবং প্রবাসী ও ব্যবসায়ীদের লক্ষ্য করে বিভিন্ন এলাকায় ডাকাতি করতেন। ঘটনার পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন।
পরে তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে তাঁকে গ্রেপ্তার করা হয়।

আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাঁকে মুরাদনগর থানায় হস্তান্তর করা হয়েছে।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম