ঢাকা, ৫ নভেম্বর ২০২৬, বৃহস্পতিবার, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

বিগত ১৭ বছর ফ্যাসিস্ট সরকারের আমলে এম ইলিয়াস আলী উচ্চ বিদ্যালয়ের নাম পরিবর্তনে নানা কূটচাল করা হয়: বিদ্যালয় পরিদর্শনে তাহসিনা রুশদীর লুনা

সারাদেশ | বিলকিস সুমি। ব্যুরো প্রধান। সিলেট।

(৮ মিনিট আগে) ৫ নভেম্বর ২০২৬, বৃহস্পতিবার, ৬:০৬ অপরাহ্ন

banglahour

বালাগঞ্জ উপজেলার পশ্চিমাঞ্চল এক সময়ে যোগাযোগের দিক দিয়ে অনেকটাই পিছিয়ে ছিল। এই অঞ্চলে মাধ্যমিক স্তরের কোনো শিক্ষা প্রতিষ্ঠান ছিল না। সময়কাল ২০০১ সাল। এম ইলিয়াস আলী এমপি নির্বাচিত হওয়ার পর শিক্ষা প্রতিষ্ঠান স্থাপনে উদ্যোগী হন। তার দুরদর্শী প্রচেষ্টায় এম ইলিয়াস আলী উচ্চ বিদ্যালয় নামকরণ করে একটি প্রতিষ্ঠানটি যাত্রা শুরু করে। প্রতিষ্ঠানটির অবস্থান বালাগঞ্জ ও পুর্ব পৈলনপুর ইউনিয়নের মধ্যবর্তী স্থানে কালীগঞ্জ বাজারে।
অনেক ঝড় ঝঞ্ঝাটের পর আজ মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা ‘এম ইলিয়াস আলী উচ্চ বিদ্যালয়’ এই অঞ্চলে শিক্ষার দ্যুতি ছড়াচ্ছে। একই সাথে এই অঞ্চলের উন্নত যোগাযোগের চুঁয়া লেগেছে। 

 
স্বামীর নামে নামকরণ করা ও স্বামীর নিজ হাতে প্রতিষ্ঠিত গৌরবময় এ বিদ্যাপীঠের সার্বিক পরিস্থিতির খোঁজ নিতে আসেন সিলেট-২ আসনের এমপি এম ইলিয়াস আলীর পত্নী তাহসিনা রুশদীর লুনা। ৪ নভেম্বর তিনি বিদ্যালয় প্রাঙ্গণে পা রাখতেই এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। শিক্ষক-শক্ষার্থী ও স্থানীয় সর্বস্তরের মানুষের ভালোবাসায় সিক্ত হন গণমানুষের এই নারী নেত্রী। তিনি বিদ্যালয়ের শিক্ষাকার্যক্রমের খোঁজখবর নেন। বিদ্যালয়ের সার্বিক বিষয় নিয়ে আলোচনা ও উন্নয়নমূলক কাজ প্রত্যক্ষ করেন। শিক্ষক ও শিক্ষার্থীদের দিক নির্দেশনা দেন। এম ইলিয়াস আলীর নামে প্রতিষ্ঠিত এই বিদ্যাপীঠ আগামী দিনে এই অঞ্চলে শিক্ষার আলো ছড়িয়ে হাজারো সুনাগরিক গড়ে তুলবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। এই শিক্ষা প্রতিষ্ঠানসহ সার্বিক উন্নয়ন ও শিক্ষা ব্যবস্থার এই ধারাকে অব্যাহত রাখতে এবং জননেতা এম ইলিয়াস আলীর অসমাপ্ত স্বপ্নগুলো বাস্তবায়নে তিনি সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেন।


বিদ্যালয় পরিদর্শনকালে তিনি বলেন, একসময় এই এলাকায় কোনো রাস্তা ছিল না, স্কুল ছিল না। সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হতো। মানুষের ভাগ্যোন্নয়নে জননেতা এম ইলিয়াস আলী যে স্বপ্ন দেখেছিলেন, আজ তা বাস্তবে রূপ নিয়েছে। তার মতো নিবেদিতপ্রাণ নেতার পক্ষেই কেবল এমন অসম্ভবকে সম্ভব করা সম্ভব হয়েছে। তিনি বলেন, এম ইলিয়াস আলীর নামে নামকরণ থাকায় বিগত ১৭ বছর ফ্যাসিস্ট সরকারের আমলে এই শিক্ষা প্রতিষ্ঠানের নাম পরিবর্তনে নানা কূটচাল করা হয়। কিন্তু এলাকাবাসীর ঐকান্তিক প্রচেষ্টায় হিংসুক ফ্যাসিস্টরা সেই কূটচালে সফল হতে পারেনি। ১৭ বছর বিদ্যালয়টি উন্নয়ন ও বৈষম্যের শিকার হয়েছে।


এদিকে, তার পরিদর্শন উপলক্ষে আলোচনা অনুষ্ঠান ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন বালাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মেরিনা দেবনাথ। এতে প্রধান অথিতির বক্তৃতা করেন সিলেট-২ আসনের এমপি তাহসিনা রুশদীর লুনা। এসময় উপস্থিত ছিলেন, ওসমানীগরের সাবেক উপজেলা চেয়ারম্যান ময়নুল হক চৌধুরী, বালাগঞ্জ উপজেলা বিএনপি'র সভাপতি গোলাম রাব্বানী,  ওসমানীনগর উপজেলা বিএনপির সভাপতি  ও দয়ামীর ইউনিয়নের চেয়ারম্যান এসটিএম ফখর উদ্দিন, বালাগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও পূর্ব গৌরীপুর ইউনিয়নের চেয়ারম্যান মুজিবুর রহমান, বিশ্বনাথ উপজেলা বিএনপির সাবেক সভাপতি জালাল উদ্দীন, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো,ময়নুল হক, বালাগঞ্জ সদর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মুনিম, বালাগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি মকবুল মিয়া, শাহ জুনাব আলী, আব্দুল বারী, যুগ্ম সম্পাদক সম্পাদক তোফায়েল আহমদ সুহেল, সাংগঠনিক সম্পাদক সাইফুল আহমদ সেফুল, সহ-সাধারণ সম্পাদক ইউনুস আলী, সদর ইউনিয়ন বিএনপির সভাপতি জামাল আহমদ খলকু, সহ-সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির, ছাত্র বিষয়ক সম্পাদক মনছুর আহমদ, কাউছার আহমদ, উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক সাবুল আহমদ, বিএনপি নেতা, চেরাগ আলী, শাহীন আহমদ, মকবুল হোসেন, মিজান আহমদ, মকবুল আলী, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব জাহাঙ্গীর আলম, বিএনপি নেতা ফয়েজ আহমেদ, আব্দুল মতিন, শাহ নুর খান, আব্দুল আলী ও মখদ্দুছ আলী প্রমুখ।
তরুন দল নেতা কাওছার আহমদের সঞ্চালনায় পবিত্র কোনআন থেকে তেলাওয়াত করেন বিদ্যালয়ের শিক্ষক আবু তাহের। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শামসুল ইসলাম।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম